Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rafael Nadal: নাদাল সরে দাঁড়ালেন উইম্বলডন থেকে, মনোনিবেশন 'শেষ অলিম্পিক্সে'

Rafael Nadal: রাফায়েল নাদাল ফরাসি ওপেনে হতাশ করেছেন। তারপর থেকেই জল্পনা ছিল তিনি উইম্বলডনে অংশ নেবেন, নাকি প্যারিস অলিম্পিক্সে নামবেন, তা নিয়ে।

অবশেষে এক্স হ্যান্ডলে জল্পনার অবসান ঘটালেন রাফা নিজেই। জানিয়ে দিলেন, প্যারিসেই নিজের শেষ অলিম্পিক্সে নামতে চলেছেন।

Rafael Nadal

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার জেরেভের কাছে পরাস্ত হয়েছিলেন ক্লে কোর্টের রাজা নাদাল। খেলার ফল ছিল ৬-৩, ৭-৬, ৬-৩। তবে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল উইম্বলডনের চেয়ে গুরুত্ব দিচ্ছেন প্যারিস অলিম্পিক্সে। যা হবে রোলাঁ গারোয়, যেখানে রেকর্ডের নিরিখে আজও আধিপত্য রয়েছে নাদালের।

অলিম্পিক্সে সিঙ্গলস ও ডাবলসে সোনা জিতেছেন রাফা। এবার তার পুনরাবৃত্তি ঘটাতে চান। ডাবলসে তিনি জুটি বাঁধতে চলেছেন কার্লোস আলকারাজের সঙ্গে। ফরাসি ওপেনের সিঙ্গলস নাদাল রেকর্ড সংখ্যক ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন। এবার অলিম্পিক্সেও তিনি দাপট দেখাতে চাইছেন।

উইম্বলডন হবে জুলাইয়ের ১ তারিখ থেকে ১৪ তারিখ অবধি। প্যারিস অলিম্পিক্সের টেনিস প্রতিযোগিতা শুরু হবে রোলাঁ গারোয় ২৭ জুলাই থেকে। উইম্বলডন থেকে সরে দাঁড়ানো নাদাল অলিম্পিক্সের প্রস্তুতি নেবেন সুইডেনে অনুষ্ঠেয় এটিপি ২৫০ ইভেন্ট বাস্টাড ওপেনে।

এক্স হ্যান্ডলে নাদাল লিখেছেন, রোলাঁ গারোয় খেলার শেষে সাংবাদিক বৈঠকে আমাকে প্রশ্ন করা হয়েছিল সামার ক্যালেন্ডার নিয়ে। তখন থেকেই আমি ক্লে কোর্টে অনুশীলন করে চলেছি। আমি প্যারিস অলিম্পিক্সেই নামব। যা আমার শেষ অলিম্পিক্স। নাদাল মনে করছেন, এই মুহূর্তে ঘাসের কোর্টে গিয়ে ফের ক্লে কোর্টে নামা তাঁর শরীরের পক্ষেও ভালো হবে না। সে কারণে সারফেস পরিবর্তনের পথে হাঁটতে নারাজ তিনি। যদিও তিনি জানিয়েছেন, উইম্বলডনের মতো টুর্নামেন্ট না খেলতে পেরে তাঁর খারাপই লাগছে।

চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পাশাপাশি অলিম্পিক্সে সোনা জেতাকে বলা হয় কেরিয়ার গোল্ড স্ল্যাম। আন্দ্রে আগাসির পর নাদালই একমাত্র যাঁর কেরিয়ারে কেরিয়ার গোল্ড স্ল্যাম জেতার নজির রয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জিতেছিলেন নাদাল। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে তিনি ডাবলসে সোনা জেতেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+