ফরাসি ওপেনের আগে চিন্তায় নাদাল, বহু কষ্টে ইতালিয়ান ওপেনের শেষ আটে
ফরাসি ওপেনের আগে নিজের ফর্ম নিয়ে স্বস্তিতে থাকতে পারছেন না ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। অন্তত যেভাবে আজ বহু কষ্টের পর আদায় করতে পারলেন ইতালিয়ান ওপেনে শেষ আটের ছাড়পত্র।

প্রি কোয়ার্টারে দ্বিতীয় বাছাই নাদালের সামনে ছিলেন ত্রয়োদশ বাছাই কানাডার ডেনিস শাপোভালভ। নাদাল তিন সেটের লড়াই জিতলেন। তবে খেলা চলল প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে। একটা সময় টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটেও ০-৩-এ পিছিয়ে ছিলেন রাফা।
🎯#IBI21 QF✅
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 13, 2021
What-a-match!!!@RafaelNadal defeats #Shapovalov 36 64 76#tennis #ATP pic.twitter.com/4gyO84xqio
যদিও অভিজ্ঞতা সম্বল করে এরপর ঘুরে দাঁড়ান। তৃতীয় সেটেও একটা সময় ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন নাদালের কানাডিয়ান প্রতিপক্ষ। তবে ফের কামব্যাক করেন নাদাল। দুবার ম্যাচ পয়েন্টও বাঁচাতে হয় তাঁকে। টাইব্রেকে জয় হাসিল করেন ২০টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৩-৬, ৬-৪, ৭-৬ (৭-৩)।
🥳@RafaelNadal ✍️#IBI21 pic.twitter.com/k4BfDDzHKf
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 13, 2021
রোমে নাদাল চ্যাম্পিয়ন হয়েছেন ৯ বার। কোয়ার্টার ফাইনালে এই নিয়ে উঠলেন ১৬ বার। এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে এই নিয়ে ৯৭ বার কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন তিনি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন জাপানের কেই নিশিকোরি অথবা জার্মানির আলেকজান্ডার জেরেভ। এই জেরেভের কাছেই গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল রাফাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications