উইম্বলডনে শেষ আটে জায়গা করে নিল রাফায়েল নাদাল, সেমিফাইনালে বড় ম্যাচের অপেক্ষায় গোটা টেনিস সার্কিট
উইম্বলডনে শেষ আটে জায়গা করে নিল রাফায়েল নাদাল, সেমিফাইনালে বড় ম্যাচের অপেক্ষায় গোটা টেনিস সার্কিট
ঐতিহ্যশালী উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল। শেষ আটের লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ আমেরিকার টেলর ফ্রিটজ। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে বোটিক ভান ডি জান্ডস্কুল্পকে গোটা ম্যাচে দাঁড়াতেই দেননি নাদাল। একমাত্র ম্যাচ বাঁচানোর প্রত্যয়ে তৃতীয় সেটে মরিয়া লড়াই চালায় ডাচ খেলোয়াড় কিন্তু টাই ব্রেকারে পরাজিত হন।

২১তম বাছাইয়ের বিরুদ্ধে স্প্যানিয়ার্ডের পক্ষে এই ম্যাচে ফলাফল ৬-৪, ৬-২ এবং ৭-৬(৮-৬)। এ দিন ম্যাচ শেষে নাদাল বলেন, "শেষের দিকে একটা খারাপ গেম ছাড়া মোটামুটি ভালভাবেই খেলেছে বলে মনে করি। দীর্ঘ তিন বছর পর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে ভাল লাগছে। আমি অত্যন্ত খুশি।"
এই ম্যাচে প্রতিপক্ষের পাঁচটি সার্ভিস ব্রেক করেন নাদাল। চতুর্থ ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে অষ্টম বারের জন্য উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নাদাল। এই্র উইম্বলডনে সুযোগ রয়েছে নিক কির্গিয়স এবং রাফায়েল নাদালের মুখোমুখি হওয়ার। নাদাল যদি টেলরকে পরাজিত করতে পারেন এবং অপর খেলায় কির্গিয়স পরাজিত করতে পারেন চিলির প্রতিপক্ষ ক্রিস্টিয়ান গেরিনকে তা হলে সেমিফাইনালে সেন্টার কোর্টে মুখোমুখি রাফায়েল নাদাল এবং নিক কির্গিয়াস।
চলতি উইম্বলডনে স্টিফানসো সিসিপাসকে পরাজিত করেছেন কিরগিয়স। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে হাড্ডাহাড্ডি পাঁচ সেটের ম্যাচে অস্ট্রেলিয় প্রতিপক্ষ পরাজিত করেছেন আমেরিকার প্রতিযোগী ব্র্যান্ডন নাকাসিমাকে। অস্ট্রেলীয় তারকার পক্ষে প্রি কোয়ার্টার ফাইনালের ফল ৪-৬, ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৩, ২-৬।
মহিলাদের বিভাগে সিমোনা হালেপ পরাজিত করেছেন চতুর্থ বাছাই পাউলা বাদোসাকে। ২০১৯ উইম্বলডন চ্যাম্পিয়ন এক ঘণ্টার লড়াইয়ে স্ট্রেট সেটে পরাজিত করেন স্প্যানিশ প্রতিপক্ষকে। তাঁর পক্ষে খেলার ফল ৬-১, ৬-২। কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার টেনিস নক্ষত্র মুখোমুখি হবেন আমান্দা আমিসিমোভার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications