নাদালকে এক নম্বর হওয়ার সুযোগ হেলায় ছেড়ে দিলেন ফেডেরার
পুরুষদের টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করলেন রাফায়েল নাদাল। প্যারিস মাস্টার্সে একটি ম্যাচেই জিতেই এক নম্বর হয়ে গেল।
যা হওয়ার কথা ছিল তাই হল। পুরুষদের টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করলেন রাফায়েল নাদাল। প্যারিস মাস্টার্সে একটি ম্যাচেই জিতেই এক নম্বর হয়ে গেল।

রজার ফেডেরার প্যারিস মাস্টার্স থেকে নাম তুলে নেন। তারপরই আর কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না রাফায়েল নাদালের। স্প্যানিয়ার্ডের চলতি সপ্তাহে মরশুমের শেষ প্যারিস মাস্টার্স একটি মাত্র ম্যাচ জিতলেই চলত। রাফা সেটাই করলেন দক্ষিণ কোরিয়ার হিওন চুংকে হারিয়ে সেটাই করে নিলেন।
প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিলেন। স্ট্রেট সেটেই ম্যাচ পকেটে পুড়ে নেন রাফা। খেলার ফল ৭-৫, ৬-৩।
এ বছরের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে মরশুম শুরু করেছিলেন রাফা। তারপর দুটি গ্র্যান্ডস্ল্যাম পকেটে পুড়ে নেন স্প্যানিয়ার্ড। ঝোলায় পোড়েন ফরাসি ওপেন ও ইউএস ওপেন।

নাদাল জানিয়েছেন, 'আসলে প্যাশনটাই সব! আপনি যে কাজটা করছেন তা কতটা ভালবেসে করছেন সেটাই ফারাক গড়ে দেয়। রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠে এই বিশ্বাস নিয়ে অনুশীলনে করতাম,বোঝাতাম আমাকে খিদেটা আরও বাড়াতেই হবে। হয়তো তারই ফল পাচ্ছি।'












Click it and Unblock the Notifications