(ছবি) নবম বার ফরাসি ওপেনে জিতে ক্লে কোর্টের অপ্রতিরোধ্য রাজা রাফায়েল নাদেল
প্যারিস, ৯ জুন : তাঁকে আটকানো মুখের কথা যে নয় তা আবারও বুঝিয়ে দিলেন ক্লে কোর্টের বাদশা রাফায়েল নাদেল। এই নিয়ে টানা পাঁচবার এবং মোট ৯ বার ফরাসি ওপেনে জিতে রেকর্ড গড়লেন নাদাল। নোভাক জকোভিচকে হারিয়ে আরও একবার লাল মাটির গদিতে বসলেন এই স্প্যানিশ খেলোয়াড়।
শুধু ফরাসি ওপেন জয়ই নয়, খোলা আকাশের নীচে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের ক্ষেত্রে কিংবদন্তি পিট সাম্প্রাসকে (১৪টি) ছুঁয়ে ফেললেন নাদাল । নিজের রেকর্ড নাদালের সঙ্গে ভাগ করে নিতে অবশ্য কোনও অসুবিধা নেই সাম্প্রাসের। বরং নাদালের এই জয়ে উচ্ছ্বসিত সাম্পাস নাদালকে জানালেন অভিনন্দনও। সর্বকালের সফলতম রজার ফেডেরারের থেকে নাদাল আর মাত্র তিনটি গ্র্যান্ড স্লাম খেতাব দূরে। ২৮ বছরের নাদাল যে সে রেকর্ড যে ভাঙতে পারবেন না সে চ্যালেঞ্জ ছোঁড়ার হিম্মত অবশ্য কেউই দেখাতে পারছেন না।
২০০৫ সাল থেকে ফরাসি ওপেনে জিতে জয়ের ধারা শুরু করেছিলেন নাদাল। একমাত্র ২০০৯ সাল ছাড়া আজ পর্যন্ত প্রতিবার তিনিই চ্যাম্পিয়ন। বিশেষজ্ঞদের মতেপারলে নাদালকে এবারই ফরাসি ওপেনে হারানো সম্ভব ছিল। কারণ তাঁর ফিটনেস, আর জকোভিচের দুরন্ত ফর্ম।
এদিনে ফাইনালে জকোভিচ প্রথম সেটে ৬-৩ জিতে নেওয়ার পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। নাদাল ৭-৫ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার পথ করে নেন। আর তৃতীয় সেট থেকেই সেই রাজার হালে খেলে যান রাফা। পরের দুটি সেটে অপ্রতিরোধ্য নাদাল জিতলেন ৬-২,৬-৪ সেটে।
ছবিতে দেখে নেওয়া যাক, ফরাসি ওপেনের ফাইনাল ও জয়ের পরের কিছু টুকরো মুহূর্ত।

ফরাসি ওপেন ২০১৪
শেষ শটে নোভাক জকোভিচকে হারিয়ে উচ্ছ্বাস নাদালের।

লাল মাটির রাজা
ফাইনাল রাউন্ডে রাফা।

নয়া রেকর্ড
শুধু ফরাসি ওপেন জয়ই নয়, খোলা আকাশের নীচে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের ক্ষেত্রে কিংবদন্তি পিট সাম্প্রাসকে (১৪টি) ছুঁয়ে ফেললেন নাদাল ।

কাপ হাতে
সুইডেনের কিংবদন্তী টেনিস খেলোয়াড় বজর্ন বর্গের হাত থেকে জয়ী কাপ নিচ্ছেন নাদাল।

ক্যামেরাবন্দী
জয়ের পর নোভাক জকোভিচকের সঙ্গে এক ফ্রেমে নাদাল।

অপ্রতিরোধ্য
ফাইনালে জকোভিচ প্রথম সেটে ৬-৩ জেতেন।নাদাল ৭-৫ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার পথ করে নেন। আর তৃতীয় সেট থেকেই সেই রাজার হালে খেলে যান রাফা। পরের দুটি সেটে অপ্রতিরোধ্য নাদাল জিতলেন ৬-২,৬-৪ সেটে।

স্বপ্নের জয়
এই নিয়ে টানা পাঁচবার এবং মোট ৯ বার ফরাসি ওপেনে জিতে রেকর্ড গড়লেন নাদাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications