নাদালের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়! জকোভিচের 'বড় খেতাব'-এর রেকর্ড দখল কি চলতি বছরেই?
রজার ফেডেরার প্রথমে পৌঁছে গিয়েছিলেন ২০তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের মাইলস্টোনে। এরপর তাঁকে ধরে ফেলেন রাফায়েল নাদাল। তারপর নোভাক জকোভিচ। ইউএস ওপেনে দানিল মেদভেদেভের কাছে পরাস্ত হওয়ায় রাফা, রজারকে টপকাতে পারেননি বিশ্বের ১ নম্বর তারকা। সার্বিয়ান জকোভিচ করোনা ভ্যাকসিন না নেওয়ায় খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে। আর সেখানেই বাজিমাত করলেন রাফায়েল নাদাল।
|
ইতিহাসে নাদাল
রাফায়েল নাদালকে যখন চোটের কারণে কোর্টের বাইরে থাকতে হয়েছিল বেশ কয়েক মাস ধরে, তখন তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু কোর্টে ফিরে ফের স্বমহিমায় রাফা। পাঁচ সেটের ম্যারাথন ৫ ঘণ্টা ২৪ মিনিটের লড়াই জিতে তিনি ঝুলিতে পুরে ফেললেন ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। যে চারটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তার প্রতিটিই দুবার করে জেতার নজির গড়লেন বিশ্বের চতুর্থ টেনিস তারকা হিসেবে। রড লেভার অ্যারেনায় ২০০৯ সালের পর ফের এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় নাদালের।

ফেডেরার-জকোভিচকে টপকে বিশ্বরেকর্ড
২০২০ সালে ফরাসি ওপেন খেতাব জেতার পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জিতলেন রাফা। বাঁ পায়ের পাতায় চোটের কারণে তাঁকে গত বছর সাড়ে ৫ মাস কোর্টের বাইরে থাকতে হয়েছিল। সামনে আরও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত বিধিনিষেধের কারণে ফরাসি ওপেনেও অনিশ্চিত নোভাক জকোভিচের অংশগ্রহণের বিষয়টি। এই অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় নাদালের কেরিয়ারে আরও গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের সম্ভাবনাকেও উজ্জ্বল করল, অনেকটাই মোটিভেটেড হবেন রাফা।

পরবর্তী লক্ষ্য
জকোভিচকে আরেকটি রেকর্ডেও পিছনে ফেলতেই পারেন নাদাল। বিগ টাইটেলস (Big Titles) বা বড় খেতাব বলা হয়ে থাকে গ্র্যান্ড স্ল্যাম, নিট্টো এটিপি ফাইনালস, এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট বা অলিম্পিকে সোনা জয়কে একসঙ্গে। Big Titles জকোভিচ জিতেছেন ৬২টি, নাদাল আজ চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর এই খেতাবের সংখ্যা বেড়ে হলো ৫৮। ফেডেরার জিতেছেন ৫৪টি বিগ টাইটেলস। জকোভিচ ৬৫টির মধ্যে ২০টি গ্র্যান্ড স্ল্যাম, ১৪টি নিট্টো এটিপি ফাইনালসের মধ্যে ৫টি, এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে ৩৬টি খেতাব জিতেছেন। নাদাল ৬৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের মধ্যে ২১টি খেতাব জিতেছেন। নিট্টো এটিপি ফাইনালসে ১০ বার নেমেও জেতেননি। ১২৩টি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি জিতেছেন ৩৬টি খেতাব। সাফল্যের গড়ের নিরিখে জকোভিচের (৩.৩) চেয়ে এগিয়ে নাদাল (৩.৪)।

যুগ্ম দ্বিতীয়
রজার ফেডেরার ও নোভাক জকোভিচ দুজনেই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ফেডেরার ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, একবার ফরাসি ওপেন, ৮ বার উইম্বলডন ও ৫ বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। জকোভিচ ৯ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ২ বার ফরাসি ওপেন, ৬ বার উইম্বলডন ও তিনবার ইউএস ওপেন।
|
বাকি তিনটি স্থানে
বেশিবার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের নিরিখে পিট সাম্প্রাস রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ২ বার অস্ট্রেলিয়ান ওপেন, সাতবার উইম্বলডন, ৫ বার ইউএস ওপেন, ফরাসি ওপেন একবারও জিততে পারেননি। অ্যামেচার এরায় রয় এমার্সন ১২ বার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, ২ বার করে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। রড লেভার ও বিয়ন বর্গ দুজনেই ১১ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জিতেছেন। লেভার অ্যামেচার ও ওপেন এরায় জিতেছেন যথাক্রমে ৬ ও ৫ বার। তিনবার অস্ট্রেলিয়ান ওপেন, ২ বার করে ফরাসি ও ইউএস ওপেন, চারবার উইম্বলডন। বর্গ ৬ বার ফরাসি ওপেন ও ৫ বার উইম্বলডন জেতেন, অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন খেতাব একবারও জিততে পারেননি।
Just. Keep. Fighting 💪#AusOpen • #AO2022 • @RafaelNadal pic.twitter.com/5MICsh7BjR
— #AusOpen (@AustralianOpen) January 30, 2022
See you at #AO2023, no? 🙌@RafaelNadal • #AO2022 • #AusOpen pic.twitter.com/VhL9FTp6mX
— #AusOpen (@AustralianOpen) January 30, 2022
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications