দেল পোর্তোকে উড়িয়ে দিয়ে ইউএস ওপেন ফাইনালে রাফায়েল নাদাল
খুয়ান মার্টিন দেল পোর্তোকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল।
আর্জেন্তিনার খুয়ান মার্টিন দেল পোর্তোকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। ফাইনালে তাঁর প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসন।

এদিন দ্বিতীয় সেমিফাইনালে দেল পোর্তোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে দেন নাদাল। এবছর ইউএসওপেন জিতলে তৃতীয় বার এই গ্র্যান্ডস্লাম জিতবেন তিনি। পাশাপাশি এটা হবে ১৬তম কেরিয়ার গ্র্যান্ডস্লাম।
দক্ষিণ আফ্রিকার অ্যান্ডারসন আর্থার অ্যাশলে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর এক স্পেনিয়ার্ড পাবলো কারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন। ১৯৭৩ সালের ক্রমতালিকা ব্যবস্থা চালু হওয়ার পর সবচেয়ে নিচে থাকা খেয়োড়া হিসাবে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন কোনও খেলোয়াড়।
ফাইনালে অবশ্য নাদালকে হারানো সহজ হবে না এই দক্ষিণ আফ্রিকানের। কারণ এর আগের মোট চারবারের সাক্ষাতে নাদালের বিপরীতে প্রতিবারই হারতে হয়েছে অ্যান্ডারসনকে।
এদিকে সেমিফাইনালে দেল পোর্তোকে হারিয়ে নাদাল উচ্ছ্বসিত। আটবছর আগে এমনই এক গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে নাদালকে হারিতে হয়েছিল দেল পোর্তোর কাছে। সেই ঘটনা এবার পুনরাবৃত্তি করতে দেননি নাদাল। প্রথম সেট হারার পরে নিজেকে সামলে নেন। তারপরে একেবারে নিজস্ব স্টাইলে উড়িয়ে দেন বিপক্ষকে। সবমিলিয়ে ফাইনালেও অ্যাডভান্টেজ নাদাল।












Click it and Unblock the Notifications