ফাইনালে নাদাল, লড়াই বিশ্বের দুই নম্বর মেদভেদেভের বিরুদ্ধে
ফাইনালে নাদাল, লড়াই বিশ্বের দুই নম্বর মেদভেদেভের বিরুদ্ধে
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি নাদাল ও দানিল মেদভেদেভ। নাদাল শেষ চারে হারালেন বেরেত্তিনিকমকে।আর মেদভেদেভ হারিয়েছেন সিৎসিপাসকে। ঘটনা হল নাদালের সামনে এখন সেরা সুযোগ ফেডেরারকে টপকে যাওয়ার। ফেডারের, জোকোভিচ দুজনেই এই টুর্নামেন্টে ছিলেন না। সবচেয়ে বেশি বিতর্ক হয় জোকারের টুর্নামেন্ট খেলা নিয়ে ভ্যাকসিন কাণ্ডে শেষ পর্যন্ত তাকে টুর্নামেন্ট না খেলেই বাড়ি ফিরতে হয়। ফাঁকা ময়দান, গোল দেওয়ার এর ভালো সুযোগ ৩৫ এর নাদাল আর পাবেন না। তাই জিততে মরিয়া তিনি।।

ফাইনালে ফেভারিট হিসাবেই নামবেন রাফায়েল নাদাল। সঙ্গে বিশাল অভিজ্ঞতা। ফাইনালের চাপ সামলানোর ক্ষমতা। খাতায় কলমে প্রতিদ্বন্দ্বী মেদভেদেভের থেকে। শুক্রবারের সেমিফাইনালে নাদাল ঝড়ের সামনে উড়ে যান ২৫ বছরের টেনিস খেলোয়াড় মাত্তেয়ো বেরেত্তিনি। স্প্যানিশ মহাতারকা ম্যাচ জেতেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে।
শুক্রবার বেরেত্তিনির মারা শট এসে নেটে এসে আটকে যেতেই নাদালের ঠোঁটে হাসি। হাওয়ায় পাঞ্চ। 'জব ডান'। হেলায় বেরেত্তিনি করিলেন জয়। এই বয়সেও সার্ভিসের ভয়ঙ্কর গতি সামলাতেই পারেননি উঠতি তরুণ তুর্কি। বলা যেতে পারে ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছেন তিনি। নাদালের প্রথম সেট জয় মাত্র ৪৩ মিনিটে দ্বিতীয় সেট আরও দ্রুত, আর তৃতীয় ? দাঁড়াতেই দেননি বেরেত্তিনিকে। এবার লক্ষ্য ফাইনালের।
শেষ চারের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিলেন স্টিফানোস সিৎসিপাস এবং দানিল মেদভেদেভ। ম্যাচ চলে টানা আড়াই ঘন্টা। শেষ হাসি হাসেন মেদভেদেভ। তিনি সিৎসিপাসকে হারান ৭-৬(৫), ৪-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে। চমক ছিল রুশ টেনিস খেলোয়াড়ের সার্ভিস, ফরহ্যান্ড এবং নেট প্লেতে। বির্তকেও জড়িয়ে পড়েন আম্পায়ারকে কড়া ভাষায় প্রতিবাদ করেন বিপক্ষ কোচিং স্টাফদের বিতর্কিত মন্তব্য আসতে থাকায়। এসব করেও আটকানো যায়নি বিশ্বের দুই নম্বর মেদভেদেভকে। সিৎসিপাস শেষ সারেন্ডার করে দেন। দারুন ড্রপ শট খেলতে দেখা যায় মেদভেদেভকে। সাধে বিশ্বের দুই নম্বর নন।
লড়াই যে ফাইনালে জমাটি হতে চলেছে তা স্পষ্ট। মেদভেদেভ রবিবার সেরা টেনিসটা খেলতে চান বলে জানিয়েছেন, কারণ এক বছর আগে জোকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন তিনি। তাই এবার জিততে মরিয়া তিনি।












Click it and Unblock the Notifications