ফরাসি প্রতিপক্ষকে হেলায় হারিয়ে ইউএস ওপেনে আরও এগোলেন রাফায়েল নাদাল
ফরাসি প্রতিপক্ষকে হেলায় হারিয়ে ইউএস ওপেনে আরও এগোলেন রাফায়েল নাদাল
ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরিচিত ঝলকই দেখা গিয়েছে রাফায়েল নাদালের খেলায়। স্ট্রেট সেটে পরাজিত করলেন প্রতিপক্ষকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্থার অ্যাশে স্টেডিয়ামে নাদালের দাপট ছিল প্রথম সেট থেকে।

বিগত শেষ দুই ম্যাচে অর্থাৎ প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হেরতে হয়েছিল নাদালকে। প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম সেট হেরেছিলেন ৪-৬ ব্যবধানে এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি প্রথম সেট হারেন ২-৬ ব্যবধানে। তবে, এই দুই ম্যাচেই পরবর্তী তিনটি সেটে জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছিলেন নাদাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে ততটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হল না নাদালকে। রবিবারের ম্যাচে শুরু রিচার্ড গ্যাসকুইটকে দাঁড়াতেই দেননি প্রবলতর প্রতিপক্ষে নাদাল।
প্রথম সেটে একটিও গেম জিততে পারেননি গ্যাসকুইট। ফরাসি টেবনিস খেলোয়াড়টি প্রথম সেটে পরাজিত হয় ৬-০ ব্যবধানে। দ্বিতীয় সেটের একই অবস্থা ছিল নাদালের প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকুইটের। ১-৬ ব্যবধানে স্প্যানিশ মহানক্ষত্রের বিরুদ্ধে দ্বিতীয় সেটটিতে হার স্বীকার করতে হয় তাঁকে। যদিও মাত্র ১টি গেম এই ম্যাচে জেতেন তিনি। তৃতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার প্রচেষ্টা করলেও তাঁর পক্ষে সম্ভব হয়নি অত্যন্ত অভিজ্ঞ এবং পোড় খাওয়া নাদালকে হারানো। ৭-৫ ব্যবধানে রাফায়েল নাদাল পরাজিত করেন তৃতীয় সেটে গ্যসকুইটকে। স্প্যানিশ এবং ফরাসি টেনিস তারকার মধ্যে ২ ঘণ্টা ১৭ মিনিট এই ম্যাচটি চলে। ইউএস ওপেনের ২২ নম্বর বাছাই ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল।
প্রি-কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বীর সম্পর্কে নাদাল বলেন, "ও দারুণ খেলোয়াড়, অত্যন্ত দ্রুত খেলে। ও যথেষ্ট আক্রমণাত্মক খেলতে পারে, ভাল খেলার জন্য আমাকে আরও উন্নতি করতে হবে। আরও ভাল খেলতে হবে এগিয়ে যাওয়ার জন্য।"












Click it and Unblock the Notifications