ঝুলিতে এল আরও এক ব্রোঞ্জ, টেনিসে পদকের হ্যাটট্রিক ভারতের

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ব্রোঞ্জ জয় প্রাগনেস গুন্নেসওয়ারার।

২০১৮ এশিয়ান গেমসে টেনিসে পদকের হ্যাটট্রিক করল ভারত। চলতি এশিয়ান গেমসে নিজেদের তিন নম্বর পদকটি জিতে নিল ভারত। শুক্রবার ভারতকে টেনিসে ব্রঞ্জ পদক এনে দিলেন প্রাগনেস গুন্নেসওয়ারা।

ঝুলিতে এল আরও এক ব্রোঞ্জ, টেনিসে পদকের হ্যাটট্রিক ভারতের

পুরুষদের সিঙ্গলসের ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন প্রাগনেস। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৪ নম্বর ব্রোঞ্জটি জিতল ভারত।

সেমিফাইনালে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বী ডেনিস ইস্তোমিনের কাছে স্ট্রেট হেরে যান প্রাগনেস। এটিপি-এর ক্রম তালিকায় ১৬১ নম্বরে থাকা প্রাগনেসকে ২-৬, ২-৬ ব্যবধানে হারিয়ে দেন উজবেকিস্তানের প্রতিপক্ষ ইস্তোমিন। ৮৬ মিনিটের লড়াইয়ে আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত এটিপি ক্রম তালিকায় ৭৫ নম্বরে থাকা ইস্তোমিনের কাছে হার স্বীকার করতে হয় প্রাগনেসকে।

এশিয়াডে ব্রোঞ্জ জেতা প্রাগনেসকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।

India's medal hat-trick in tennis!@PrajneshGP wins 🥉medal in Men's Singles. Wish you the very best for future Prajnesh. #AsianGanemes2018 #KheloIndia #IndiaAtAsianGames @asiangames2018 pic.twitter.com/bPd294IVcI
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 24, 2018

এই ব্রোঞ্জের সঙ্গে ২০১৮ এশিয়ান গেমসে ২৫ নম্বর পদকটি জিতে নিল ভারত। যার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৫টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+