French Open: মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারোর ফাইনালে শীর্ষ তারকা

French Open: মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারোর ফাইনালে শীর্ষ তারকা

ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা ইগা সুয়াটেক। প্যারিসে মাটির কোর্টে আয়োজিত সেমিফাইনালে রুশ প্রতিযোগী ডারিয়া কাসাতকিনাকে হারিয়ে রোলাঁ গারোর ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে নিলেন পোল্যান্ডের এই প্রতিযোগী।

French Open: মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারোর ফাইনালে শীর্ষ তারকা

২০২০ রোলাঁ গারো চ্যাম্পিয়ন স্ট্রেট সেটে এ দিন পরাজিত করেন ডারিয়া কাসাতকিনাকে। শেষ চারের ম্যাচে মারিয়া শারাপোভার দেশের প্রতিযোগীকে দাঁড়াতেই দেনন রবার্ট লেওয়ানডস্কির দেশের এই টেনিস তারকা। তিন সেটের ম্যাচে ৬-২ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটটি জেতেন আরও বেশি ব্যবধানে। ম্যাচের ভাগ্য নির্ধারণকারী সেটে ডারিয়া কাসাতকিনাকে দাঁড়াতে না দিয়ে ৬-১ ব্যবধানে জিতে নেন ইগা সুয়াটেক।

২০২০ সালে যখন প্রথম বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয় ইগা সুয়াটেক, সেই সংস্করণে একটিও সেট তিনি হারেননি এবং চলতি রোলাঁ গারোয় মাত্র একটি সেটে তিনি পরাজিত হয়েছেন। শেষ চারের ম্যাচে ডারিয়া কাসাতকিনাকে হারানোর আগে কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেন জেসিকা পিগুলা'কে। এই ম্যাচে জয় তুলে নেওয়ার ফলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলেন পোল্যান্ডের এই বিশ্বখ্যাত টেনিস তারকা। কোর্ট ফিলিপ কার্ট্রিয়ারে এই ম্যাচ জিতে মাত্র এক ঘণ্টা চার মিনিট সময় লেগেছে ইগার।

French Open: মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারোর ফাইনালে শীর্ষ তারকা

ফরাসি ওপেনের খেতাবি লড়াইয়ে অর্থাৎ কেরিয়ারের দ্বিতীয় রোলাঁ গারো খেতাব জয়ের লড়াইয়ে ইগা সুয়াটেক মুখোমুখি হবেন দ্বিতীয় সেমিফাইনালে কোকো গফ এবং মার্টিনা ত্রেভিসান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। ফাইনালে ইগা যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন তা হলে মহিলাদের সিঙ্গলসে সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার যে নজির ভেনাস উইলিয়ামসের রয়েছে যুগ্মভাবে সেই নজির অর্জন করবেন তিনি। মঙ্গলবার ২১ তম জন্মদিন ছিল পোল্যান্ডের এই টেনিস তারকা। নিজেকে এবং নিজের অগুণিত ভক্তকূলকে জন্মদিনের বেশ দারুণ উইপহারটাই দিলেন তিনি।

দীর্ঘ অপরাজিত তকমা ধরে রাখার ফলে এবং ডাব্লিউটিএ ১০০০ সহ পাঁচটি খেতাব জয় করে সাত নম্বর থেকে ক্রমতালিকার শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+