Paris Olympics 2024: অলিম্পিক্স সোনায় টেনিসে কেরিয়ার গোল্ডেন স্ল্যাম জকোভিচের, আর কাদের রয়েছে এই কীর্তি?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জিতে কেরিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করলেন নোভাক জকোভিচ। ২০০৮ সালে যে লক্ষ্য নিয়ে অলিম্পিক্স অভিযানে নেমেছিলেন, তা পূরণ হলো আজ।

রোলাঁ গারোয় মহাকাব্যিক অলিম্পিক্স ফাইনালে কার্লোস আলকারাজকে ৬-৬(৩), ৭-৬ (২) সেটে হারিয়ে সোনা জয় নিশ্চিত হলো ২ ঘণ্টা ৫০ মিনিটের দ্বৈরথে।

Paris Olympics 2024

সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক টেনিসে সোনা জয়ের রেকর্ডটিও আজ নিজের দখলে নিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। রজার ফেডেরার, রাফায়েল নাদালদের টপকে তিনিই পুরুষদের টেনিস সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।

জকোভিচ তিনটি অলিম্পিক্সে সেমিফাইনালে যে প্রতিপক্ষের কাছে হেরেছেন দেখা গিয়েছে তাঁরাই সোনা জিতেছেন। যেমন ২০০৮ সালের অলিম্পিক্সে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন জকোভিচ, নাদাল সেবার সোনা জেতেন।

২০১২ সালে অ্যান্ডি মারে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে হারিয়েছিলেন জকোভিচকে। টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন আলেকজান্ডার জেরেভ, তাঁর কাছেই পরাস্ত হয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তি। তবে এবার বহু প্রতীক্ষিত সোনা জয় তৃপ্তি দিল জকোভিচকে।

সবচেয়ে কম বয়সে টেনিসে অলিম্পিক্স সোনা জয়ের হাতছানি ছিল আলকারাজের সামনে। কিন্তু জকোভিচ তা হতে দেননি। চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিক্স সোনা প্রথম জিতেছিলেন স্টেফি গ্রাফ, ১৯৮৮ সালে। ১৯৯৯ সালে আন্দ্রে আগাসি কেরিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেন।

২০১০ সালে মাত্র ২৪ বছরেই কেরিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেন রাফায়েল নাদাল। ২০১২ সালে অলিম্পিক্সে সোনা জিতে স্টেফির কীর্তি স্পর্শ করেন সেরেনা উইলিয়ামস।

জকোভিচ এদিন কোর্টে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এটিই আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য। দেশের হয়ে ডেভিস কাপ জয় ও ৩৭ বছরে এসে অলিম্পিক্সের সোনা জয় অভূতপূর্ব। এখন সেলিব্রেশন শুরু করব। জানি না আগামী ৪৮ ঘণ্টায় কী কী করব।

এদিন সোনা জয়ের সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলেন জকোভিচ। এরপর নিজেকে কিছুটা সামাল দিয়ে পৌঁছে যান স্ত্রী জেলেনা ও কন্যা তারার কাছে। পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে উৎসবে মাতছেন জোকার। তাঁর কথায়, সোনা জয় এক আলাদা অনুভূতি। দেশের হয়ে অলিম্পিক্স সোনা জিততে পেরে রোমাঞ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+