সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাচ্ছে ভারত, কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি

প্রায় সাড়ে পাঁচ দশক বা ৫৫ বছর পর আবারও পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাচ্ছে ভারতের টেনিস দল।

১৯৬৪ সালে শেষবার পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারতীয় টেনিস দল। ২০০৬ ভারতে এসেছিল পাকিস্তানের টেনিস টিম। মুম্বইতে দুই দলের মধ্যে হয়েছিল ডেভিস কাপের ম্যাচ। ১৯৭৩ সালে নিরপেক্ষ মালেশিয়ার টেনিস কোর্টে ভারত ও পাকিস্তানের টক্কর হয়েছিল।

 সাড়ে পাঁচ দশক পর ডেভিস কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে ভারত, কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি

অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ দশক বা ৫৫ বছর পর আবারও পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাচ্ছে ভারতের টেনিস দল। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া/ওশেয়ানিয়া গ্রুপ ওয়ান ফিক্সচারে অংশ নেবে মহেশ ভূপতি (নন প্লেয়িং ক্যাপ্টেন) নেতৃত্বাধীন ভারত। ওই দুই দিন ভারতীয় টেনিস দলকে সব রকম সহযোগিতা ও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে পাকিস্তান।

পাকিস্তান টেনিস ফেডারেশনের সেক্রেটারি কর্নেল (অবসরপ্রাপ্ত) গুল রহমান বলেছেন, যেখানেই টুর্নামেন্ট হোক, আয়োজক দেশ পুরোপুরি তৈরি থাকে। একই ভাবে পাকিস্তানেও ভারতীয় টেনিস দলের কোনও অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন গুল রহমান। বলেছেন, ভারতের টেনিস খেলোয়াড়দের জন্য ইসলামাবাদে উপযুক্ত নিরাপত্তা থাকবে। পাকিস্তান টেনিস ফেডারেশনের সেক্রেটারির দাবি, পাক সরকার এ ব্যাপারে ভীষণ সজাগ।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বিশ বাঁও জলে থাকলেও অন্য পথে এগোচ্ছে টেনিস। কীভাবে তা সম্ভব হল প্রশ্ন করা হলে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিরন্ময় চ্য়াটার্জি বলেন, অনেক ভেবে কেন্দ্র অনুমতি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+