Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উইম্বলডনে বন্দিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবক, আজ নামছেন ফেডেরার-সেরেনা

উইম্বলডনে বন্দিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবক, আজ নামছেন ফেডেরার-সেরেনা

উইম্বলডনের প্রথম দিন টেনিস প্রেমীদের মনের মনিকোঠায় গচ্ছিত থাকবে। কেবল নোভাক জকোভিচের দুর্দান্ত জয়ের জন্য নয়, কোভিড ১৯ যোদ্ধাদের সম্মান প্রদর্শনে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টের যে রূপ দেখল বিশ্ব, তাতে আবেগতাড়িত হওয়া ছাড়া কোনও উপায় নেই। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার উদ্ভাবক প্রফেসর সারাহ গিলবার্টকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনে কসুর করলেন না স্টেডিয়ামে উপস্থিত দর্শককুল। যা এক দৃষ্টান্ত।

উঠে দাঁড়িয়ে হাততালি

করোনা ভাইরাসের আবহেই ইংল্যান্ডের অল ইংল্যান্ড টেনিস ক্লাবে শুরু হয়েছে ঐতিহ্যবাহী উইম্বলডন। টুর্নামেন্টের প্রথম দিন চিফ গেস্ট হিসেবে সেন্টার কোর্টের রয়্যাল বক্সে হাজির ছিলেন কোভিড ১৯ রোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা নির্মাণকারী প্রফেসার সারাহ গিলবার্ট। উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্যান্য সদস্যরাও। টু্র্নামেন্ট উদ্বোধনের আবহে ঘোষকের মাইকে তাঁদের নাম উচ্চারিত হতেই উঠ দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান প্রদর্শন করেন দর্শকরা। মাঠের ক্যামেরা তখন ধরেছে সেই কিংবদন্তিকে, যিনি তখন আবেগে বাক্যহারা। একই সঙ্গে সম্মান প্রদর্শন করা হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে যাওয়া ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদেরও। যাঁদের কেউ কেউ এদিন সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখ করা হয় ক্যাপ্টেন মোরের নাম, যিনি কোভিড ১৯-এর বিরুদ্ধ তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। করোনা আক্রান্ত হয়েই প্রয়াত হওয়া ওই লিজেন্ডের হয়ে দর্শকদের অভিবাদন কুড়িয়েছেন তাঁর মেয়ে।

জিতলেন মারি

জিতলেন মারি

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ফরাসি ওপেনের রানার্স আপ স্তোফানোস সিতসিপাস ছিটকে গেলেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন নোভাক জকোভিচ। একই দিনে প্রায় চার বছর পর টেনিস কোর্টে ফেরা অ্যান্ডি মেরি উইম্বলডনের প্রথম রাউন্ডে জয় হাসিল করতে সক্ষম হয়েছেন। জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলিকে ৬-৪, ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে হারিয়েন ব্রিটিশ তারকা। ২০১৭ সালের পর উইম্বলডনে মারের প্রথম সিঙ্গলস জয়ে উচ্ছ্বসিত হয়েছেন ইংল্যান্ডের টেনিস প্রেমীরা।

আজ নামছেন ফেডেরার

আজ নামছেন ফেডেরার

আর কয়েক সপ্তাহ পরেই ৪০ পেরোতে চলা রজার ফেডেরাররে ঘাসের কোর্টের রাজা বলা হয়ে থাকে। যদিও শেষ কয়েকটি উইলম্বলডনে তাঁকে স্বমহিমায় দেখা যায়নি। চোট-আঘাতে জর্জরিত হয়ে মাঝে মাঝেই টেনিস কোর্ট থেকে সাময়িক অব্যাহতি নিতে হয়েছে রজারকে। পুরনো চোট নিয়েই চলতি বছরের ফরাসি ওপেনে খেলতে নেমেছিলেন ফেডেরার। তৃতীয় রাউন্ড পর্যন্ত দৌড়ে শেষে নিজেই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, বারবার তাঁকে পীড়া দিচ্ছে পুরনো চোট। পছন্দের উইম্বলডনই যে তাঁর পাখির চোখ, তাও বুঝিয়ে দিয়েছিলেন রজার। ফলে এবারের এই টুর্নামেন্ট তাঁর কাছে স্মরণীয় হতে পারে বলা চলে। কারণ আগামী বছর সুইস তারকাকে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই আজ মাঠে নামছেন ফেডেরার।

আজ লড়াইয়ে সেরেনা

আজ লড়াইয়ে সেরেনা

৩৯ বছরের সেরেনা উইলিয়ামস ইতিমধ্যেই টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন। চোট-আঘাতে জর্জরিত হয়ে সাম্প্রতিককালে একের পর এক টুর্নামেন্ট না খেলার কথা জানিয়ে দিচ্ছেন মার্কিন কিংবদন্তি। নয়তো নবাগত কোনও টেনিস তারকার কাছে হেরে বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে সেরেনাকে। ফলে বয়সের ভারে ফিটনেস সমস্যা যে একটা হচ্ছেই, তা মুখে না হলেও শরীরি ভাষায় বুঝিয়ে দিচ্ছেন উইলিয়ামস। সম্ভবত সেই কারণেই তিনি অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করেন ক্রীড়া প্রেমীরা। এই অবস্থায় এবারের উইম্বলডনে সেরেনা ভাল কিছু করতে না পারলে আগামী বছর আর খেলার মতো পরিস্থিতিতে তিনি থাকবেন না বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় আজ লড়াইয়ে নামছেন কিংবদন্তি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+