ফের অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতে রাফা-ফেডেরারের আরও কাছে জোকার
ফের অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতলেন শীর্ষবাছাই নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ার জকোভিচ ফাইনালে হারালেন বিশ্বের চার নম্বর রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে।

রাফায়েল নাদালকে পরাস্ত করে আসা গ্রিসের স্তেফানো সিসিপাসকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেদভেদেভ। প্রথম অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের লক্ষ্যে নেমেছিলেন তিনি। তবে অভিজ্ঞতায় মাত করলেন জকোভিচ। আজ রড লেভার অ্যারেনায় তিনি জিতলেন দাপট দেখিয়েই। প্রথম সেটটি কিছুটা ঘাম ঝরিয়ে জিতলেও পরের দুটি সেটে জয় এলো সহজেই। কেরিয়ারের অষ্টাদশ গ্র্যান্ড স্লাম খেতাব জিতে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের আরও কাছে এগোলেন জকোভিচ। রাফা ও ফেডেক্স ২০টি করে গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন। টানা তিনবার অস্ট্রেলীয় ওপেন জিতলেন জোকার। খেলার ফল ৭-৫, ৬-২, ৬-২।












Click it and Unblock the Notifications