US Open : ফাইনালে পৌঁছে কিংবদন্তি ফেডেরারকে ছুঁলেন সুপার জকোভিচ, এবার প্রতিপক্ষ মেদভেদেভ

US Open : কঠিন ম্যাচে জেরেভকে হারিয়ে ফাইনালে সুপার জকোভিচ, প্রতিপক্ষ মেদভেদেভ

ইউএস ওপেনের টানটান সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। পাঁচ সেটের লড়াই শেষে ইতিহাসকে ধরার আর এক কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। একই সঙ্গে কেরিয়ারের ৩১তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে কিংবদন্তি রজার ফে়ডেরারের রেকর্ডও স্পর্শ করলেন জোকার। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে কানাডার ফেলিক্স আগুয়ারকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন ড্যানিল মেদভেদেভ। তাঁর সঙ্গে জকোভিচের লড়াই তুল্যমূল্য হবে বলে আশা ক্রীড়া প্রেমীদের।

US Open : কঠিন ম্যাচে জেরেভকে হারিয়ে ফাইনালে সুপার জকোভিচ, প্রতিপক্ষ মেদভেদেভ

ইউএস ওপেনের সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম সেট হেরে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ৪-৬ ফলাফলে ওই সেট জেতেন জেরেভ। যদিও পরের সেট জিতে খেলায় সমতা ফেরান জকোভিচ। ৬-২ ফলে ওই মোকাবিলা জেতেন ইতিহাসের মুখে দাঁড়িয়ে থাকা বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তৃতীয় সেটও ৬-৪ ফলাফলে জেতেন জোকার। চতুর্থ সেটে প্রত্যাবর্তন ঘটে টুর্নামেন্টের চতুর্থ বাছাই জেরেভের। ওই সেট ৪-৬ ফলাফলে হেরে যান নোভাক। নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পঞ্চম সেট ৬-২ ফলাফলে জিতে ফাইনালে পৌঁছন সার্বিয়ার টেনিস তারকা। একই সঙ্গে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে অলিম্পিক হারের বদলাও নিলেন নোভাক জকোভিচ। নবম বারের জন্য ইউএস ওপেন ফাইনালে পৌঁছে তিনি নতুন রেকর্ডের মালিকও হলেন।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন খেতাব জেতা নোভাক জকোভিচ, পরপর ফরাসি ওপেন ও উইম্বলডন খেতাবও জেতেন। ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন জোকার। এর আগে যে রেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফ। একই দলে অন্তর্ভূক্ত হতে গেলে জকোভিচকে সেমিফাইনাল ও ফাইনালের ধাপ পেরোতে হবে। শুক্রবার শেষ চারের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন নোভাক। একই সঙ্গে কেরিয়ারের ৩১তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে কিংবদন্তি রজার ফে়ডেরারের রেকর্ডও স্পর্শ করলেন জোকার।

২০১১ সালে প্রথমবার ইউএস ওপেন খেতাব জিতেছিলেন নোভাক জকোভিচ। ২০১৫ এবং ২০১৮ সালে আরও দুইবার একই খেতাব জিততে সক্ষম হয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। সবমিলিয়ে কেরিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকার। চলতি ইউএস ওপেন জিতলে তাঁর গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ২১-এ গিয়ে দাঁড়াবে। কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে নতুন মাইলস্টোন পুঁতবেন সার্বিয়ার টেনিস তারকা।

চলতি ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে কানাডার ফেলিক্স আগুয়ার-আলিয়াসিমের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ড্যানিল মেদভেদেভ। সহজেই ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। বিশ্বের দুই নম্বর তথা রাশিয়ার টেনিস তারকা প্রথম সেট ৬-৪ ফলাফলে জেতেন। দ্বিতীয় সেটও ৫-৭ ফলাফলে হেরে যান কানাডার তারকা। ম্যাচের তৃতীয় সেট ৬-২ ফলাফলে জিতে ফাইনালে পৌঁছে যান ড্যানিল মেদভেদেভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+