জকোভিচ ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্তে অনড়, গ্র্যান্ড স্ল্যাম নিয়ে কোন সুসংবাদের অপেক্ষায় সার্বিয়ান?

নোভাক জকোভিচ উইম্বলডন খেতাব জয়ের সঙ্গেই পিছনে ফেলেছেন রজার ফেডেরারকে। রাফায়েল নাদালের গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে ২২টি, জকোভিচের ২১টি, ফেডেরারের ২০টি। পেটের পেশিতে চোট পেয়ে উইম্বলডনের সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান রাফা। এখন তিনি ছুটি কাটাচ্ছেন, স্পষ্ট নয় ইউএস ওপেন খেলতে পারবেন কিনা। কিন্তু জকোভিচের ব্যক্তিগত এক সিদ্ধান্ত তাঁকে এ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

গ্র্যান্ড স্ল্যাম নিয়ে কোন সুসংবাদের অপেক্ষায় জোকার?

নোভাক জকোভিচ করোনা ভ্যাকসিন নেননি, নেবেনও না। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েও বাধা পেয়ে ফিরে আসতে হয়েছিল। ১০ দিনের আইনি লড়াইয়েও লাভ হয়নি। এবার ভ্যাকসিন না নেওয়ায় তিনি ইউএস ওপেনও খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ান ওপেন না খেলতে পারায় এটিপি ক্রমতালিকার শীর্ষস্থান খুইয়েছিলেন জোকার। উইম্বলডন জিতলেও সদ্যপ্রকাশিত তালিকায় নেমে এসেছেন সাতে। এ বছরের শুরুতে জকোভি, নাদাল ও ফেডেরারের গ্র্যন্ড স্ল্যাম খেতাব জয়ের সংখ্যা ছিল ২০। নাদাল জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন। জকোভিচ উইম্বলডন।

নিজের ভবিষ্যৎ নিয়ে জকোভিচ বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে আমি অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারব না। তবে সব সময়ই ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছি। আমার বিশ্বাস, আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনের আগে পরিস্থিতি বদলাবে। এবারের ইউএস ওপেন শুরু হতে বেশি দেরি নেই। তবু আশা ছাড়ছি না। আমি ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে চাই। তবে সেখানে খেলার সুযোগ না পেলেও বিশ্ব থমকে যাবে না। উল্লেখ্য, বিশ্বের প্রাক্তন ১ নম্বর সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন ও ৭ বার উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। ফরাসি ওপেন খেতাব জিতেছেন ২ বার। ইউএস ওপেনে তিনি চ্যাম্পিয়ন হন ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তবে সার্বিয়ান তারকা জকোভিচ সাফ জানিয়ে দিয়েছেন নিজের অবস্থান থেকে তিনি সরবেন না। তিনি বলেছেন, আমি ভ্যাকসিন নিইনি। নেওয়ার কোনও পরিকল্পনাও নেই। ফলে গ্রিন ভ্যাকসিন কার্ডের নিয়ম তুলে নেওয়া হলে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের বিধিনিষেধে ছাড় দেওয়া হলেই আমার পক্ষে ইউএস ওপেন খেলা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ইউএস ওপেন খেলা আমার পছন্দের, ফলে ভালো খবরের অপেক্ষায় রয়েছি। সেটা না হলে পরবর্তী সূচির দিকে মনোনিবেশ করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+