Novak Djokovic: ফরাসি ওপেনের আগে ফের ধাক্কা, বছরের প্রথম খেতাবের জন্য অপেক্ষা বাড়লো জকোভিচের

Novak Djokovic: বছরের প্রথম খেতাবের জন্য অপেক্ষা বাড়লো জকোভিচের

চলতি মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না নোভাক জকোভিচের। বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফরাসি ওপেনের আগে নিজের প্রস্তুতিটা ভাল করে সেরে ফেলতে চেয়েছিলেন জকোভিচ যার জন্য অংশ নিয়েছিলেন সার্বিয়া ওপেনে। কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়তে হল বিশ্বের এক নম্বর তারকাকে।

Novak Djokovic: ফরাসি ওপেনের আগে ফের ধাক্কা, বছরের প্রথম খেতাবের জন্য অপেক্ষা বাড়লো জকোভিচের

সার্বিয়া ওপেনের ফাইনালে তিনি পরাস্ত হয়েছেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে। এই রুশ প্রতিযোগী কিংবদন্তি জকোভিচকে ৬-২, ৭-৬ (৭-৪), ০-৬ ব্যবধানে হারিয়ে সার্বিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে মন্টে-কার্লো মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছিলেন জোকার

ম্যাচের শুরু থেকে জোকার ফেভারিট থাকলেও কোর্টে ম্যাচ গড়ানোর সঙ্গেই বদলে যায় প্রত্যাশিত চিত্র। অনুমেয় ছিল জোকার স্ট্রেট গেমে ম্যাচ জিতে মরসুমের প্রথম খেতাব জিতে ফরাসি ওপেন খেলতে যাবেন। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটাই। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জিতে জকোভিচ সহ কোর্টে উপস্থিত টেনিস প্রেমীদের কার্যত চমক দেন রবলেভ। দ্বিতীয় সেটে প্রতিটা পয়েন্টের জন্য ১০ বছরের ছোট রুবলেভের সঙ্গে মরিয়া লড়াই চলে জকোভিচের। ৩৪ বছর বয়সী টেনিস নক্ষত্র শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে নেন দ্বিতীয় সেট।

Novak Djokovic: ফরাসি ওপেনের আগে ফের ধাক্কা, বছরের প্রথম খেতাবের জন্য অপেক্ষা বাড়লো জকোভিচের

এই পরিস্থিতিতে তৃতীয় সেটে জিতলেই চ্যাম্পিয়ন হতেন জোকার। তাঁর অতীতের রেকর্ড বলে পিছিয়ে থেকে ফিরে এলে জোকারকে আটকানো মুশকিল। বহু তাবড় তারকারা পিছিয়ে পড়া জোকার ম্যাচে সমতা ফিরিয়ে আনলে সেই ম্যাচ থেকে আর হাসি মুখ ফিরতে পারেননি। ফলে ২৪ বছর বয়সী রুশ টেনিস খেলোয়াড়ের লড়াই থমকে দিয়ে জকোভিচের দাপট দেখার প্রহর গুণছিল তাঁর অগুনিত সমর্থক। কিন্তু শেষ প্রত্যাশা পূরণ করতে পারেননি জোকার। নিজের চোখকেও বিশ্বাস করা যায় না তৃতীয় সেটের ফলাফল দেখে। এই সেটে একটি গেমও জেতেননি সার্বিয়ার তারকা। ০-৬ ব্যবধানে সেট জিতে নেন আন্দ্রে রুবলেভ।

ম্যাচ শেষে জোকার সাংবাদিকদের বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে তৃতীয় সেটে আমি লড়াই দিতে পারিনি। তবে, আন্দ্রেকে শুভেচ্ছা। আরও একটা ভাল সপ্তাহ কাটলো ওর।" বছরের শুরুর দিকে অস্ট্রেলীয় ওপেনে তাঁর অংশ নেওয়াকে কেন্দ্র করে একাধিক নাটকের সাক্ষী থেকেছে টেনিস বিশ্ব। টিকা না নেওয়ার কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে বিতারিত করা হয় জোকারকে। এর পর দুবাই এবং মন্টে কার্লোতেও ব্যর্থতার স্বাদ পান জোকার। ফরাসি ওপেনকে পাখির চোখ করা জোকার এখনও যে পুরোপুরি প্রস্তুত নন তা দেখিয়ে দিল সার্বিয়া ওপেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+