জোকারের সঙ্গে অস্ট্রেলিয়ায় হওয়া আচরণ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর মা
জকোভিচ পর্ব নিয়ে জলঘোলা হয়েই চলেছে। মেলবোর্ন বিমানবন্দরে বর্তমান টেনিস বিশ্বের এক নম্বর তারকা'কে আটক করা এবং অভিবাসন দফতরের বন্দিশালায় পুরো রাত কাটাতে বাধ্য করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে নোকাভ জকোভিচের পরিবার।

জকারের বাবা সর্জন জকোভিচ দাবি করেছেন তাঁর ছেলে রাজনীতির স্বীকার হয়েছে। পাশাপাশি তাঁর আরও দাবি করোনা ভাইরাসের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। অবিলম্বে মুক্ত করা হোক জকোভিচ'কে।
অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে ভ্যাকসিনেশন সংক্রান্ত সঠিক কাগজপত্র জমা দিতে অনীহা দেখায় নোভাক জকোভিচ। বিশেষ মেডিক্যাল ছাড়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য আবেদন জানান তিনি। একা জোকার নন, ২৪ জন প্রতিযোগী এই ছাড়ের জন্য আবেদন জানিয়েছিলেন। দুই সদস্যের মেডিক্যাল বোর্ড জোকারের আবেদনের ভিত্তিতে তাঁকে বিশেষ ছাড় দেয়। কিন্তু এর পরই পটপরিবর্তন ঘটে পরিস্থিতির। অস্ট্রেলিয়া'র প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, নোভাককে অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া গাউড লাইন অনুযায়ী প্রমাণ করতে হবে তিনি বিশেষ এই ছাড়ের যোগ্য। অন্যাথা পরবর্তী বিমানেই দেশে ফেরার টিকিট কাটতে হবে তাঁকে। তিনি এ-ও জানান, এর আগে বহু মানুষ যথাযথ কাগজপত্র দেখিয়ে বিশেষ ছাড়ের সুবিধা পেয়েছেন। জকোভিচের কাছে সেই রকম কিছু থাকলে তিনি অবশ্যই সেই ছাড় পাবেন।
জোকার মেলবোর্নে পা রাখার পর ইমিগ্রেসন সেন্টারে এই বিশেষ ছাড় পাওয়ার জন্য যে গাইড লাইন তৈরি করেছে অস্ট্রেলিয়া সরকার, সেই গাইডলাইন অনুযায়ী কাজগপত্র দাখিল করতে পারেননি জোকার। যার ফলে এন্ট্রি ভিসা বাতিল করা হয় তাঁর। সারা রাত বিমান বন্দরেই আটকে থাকেন তিনি। জকোভিচ'কে রাখা হয় মেলবোর্ন ইমিগ্রেসন ডিটেনসন ফেসিলিটি'তে।
যদিও সার্বিয়ায় বসেই জোকার বাবা মনে করেন তাঁর ছেলের কাছে প্রয়োজনীয় সব রকম কাজগপত্র ছিল এবং ইচ্ছা করেই এই টেনিস তারকা'কে এন্ট্রি পারমিট দেওয়া হয়নি। তাঁর কথা, "(অস্ট্রেলিয়ায়) প্রবেশের প্রয়োজনীয় অনুমতি পেতে এবং ওই প্রতিযোগীতায় (অস্ট্রেলিয়ান ওপেন) অংশ নেওয়ার জন্য যা যা দরকার সবই ছিল ওর কাছে। খেললে জিতেই ফিরত ও।"
আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে জোকারের ভিসা বাতিলের প্রসঙ্গ। নোভাকের বাবা বলেছেন, "মরিসন যে ভাবে আক্রমণ করেছেন নোভাককে, তাতে সার্বিয়ার সম্মানহানী হয়েছে। সার্বিয়া মতো একটা গর্বিত দেশের প্রতিনিধিত্ব করে ও। যা ঘটেছে, তার সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই। এটা একটা রাজনৈতিক ইস্যু। নোভাক বিশ্বের সেরা প্লেয়ার। এটা কিছুতেই পশ্চিমি দেশগুলো হজম করতে পারে না।"
এই বিষয়ে মুখ খুলেছেন জকোভিচের মা-ও। পুরো ঘটনা'কে 'কলঙ্কজনক' এবং 'অমানবিক' হিসেবে চিহ্নিত করেছেন তিনি। তিনি বলেছেন, "ওরা নোভাকের ডানা ছাঁটতে চাইছে। কিন্তু আমরা জানি, এই ধরনের সময়ে ওর মানসিক দৃঢ়তা কোন পর্যায়ে থাকে। আমরা খুব ভাল করে জানি ও ফিরে আসবেই। প্রবল ভাবে।"
সার্বিয়ার বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বলেছে, "জকোভিচ কোনও আসামী, জঙ্গি বা অবৈধ নাগরিক নন কিন্তু ওর সঙ্গে অস্ট্রেলিয়ার আধিকারিক'রা এই রকম ব্যবহারই করছে। এটা সার্বিয়ার মানুষদের এবং তাঁর সমর্থকদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে।" সার্বিয়ার ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ নায়কের সঙ্গে অস্ট্রেলিয়ার আধিকারিকদের বর্তমান আচরণ নিয়ে একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্বিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রক।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কিন্তু জোকার ইস্যুতে 'নিয়ম'এর প্রসঙ্গ তুলে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন। অধিকাংশ অস্ট্রেলিয়ান-ই তাকিয়ে রয়েছে ভোটের আগে পরিস্থিতি কী ভাবে স্কট মরিসন সামলান তার দিকে। দু'বছর কোভিডের হার অত্যন্ত নগন্য থাকার পর প্রতিদিন প্রায় ৭০ হাজারের বেশি কোভিড কেস ধরা পড়ছে অস্ট্রেলিয়ায়। এতে সরকারের উপর বেশ রুষ্ঠ সে দেশের নাগরিক'রা। অনেকেই মনে করছেন জকোভিচের ঘটনাটা শুধু বর্তমান পরিস্থিতি থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে সরকারের প্রচেষ্ট।












Click it and Unblock the Notifications