উইম্বলডনে দাপট অব্যাহত রেখে ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে জকোভিচ

সহজেই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, জয়ী বেরাত্তিনি-শাপোভালভ

সহজ জয়ের মাধ্যমে চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে স্ট্রেট সেটে জয় হাসিল করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। উইম্বলডনের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। শেষ আটে পৌঁছেছেন কনাডার ডেনিস শাপোভালভও।

উইম্বলডনে দাপট অব্যাহত রেখে ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে জকোভিচ

অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে সোমবারের উইম্বলডন কোয়ার্টার ফাইনালে চিলির ক্রিস্টিয়ান গ্যারিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি প্রতিযোগিতার ১৭ নম্বর বাছাই। ম্যাচের প্রথম সেট ৬-২ ফলাফলে জেতেন নোভাক। দ্বিতীয় সেটে দুটি অতিরিক্ত গেম জিততে সক্ষম হন তরুণ গ্যারিন। তবু ওই সেট ৬-৪ ফলাফলে জেতেন সার্বিয়ান তারকা। তৃতীয় সেট ৬-২ ফলাফলে জিতে উইম্বলডনের শেষ আটে পৌঁছে গিয়েছেন জকোভিচ। এটি তাঁর ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল। ফরাসি ওপেন খেতাব তাঁর অনেকখানি আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন নোভাক।

টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালে বেলারুশের ইলিয়া ইভাশকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সপ্তম বাছাই মাত্তেও বেরেত্তিনি। ম্যাচ স্ট্রেট সেটেই জেতেন ইতালিয় তারকা। প্রথম সেট ৬-৪ ফলাফলে জেতেন বেরেত্তিনি। দ্বিতীয় সেটেও তিনি কোনও প্রতিরোধ পাননি। ওই মোকাবিলা তিনি ৬-৩ ফলাফলে জেতেন। তৃতীয় সেট ৬-১ ফলাফলে জেতেন বেরেত্তিনি।

উইম্বলডনে পুরুষদের শেষ ১৬ রাউন্ডের অন্য ম্যাচে স্পেনের রবের্ত বাউতিস্তা আগুতকে হারিয়ে দিয়েছেন কানাডার ডেনিস শাপোভালভ। ৬-১, ৬-৩, ৭-৫ ফলাফলে টুর্নামেন্টের অষ্টম বাছাইকে টেক্কা দেন দশম বাছাই। অন্যদিকে শেষ ১৬-এর লড়াইয়ে হাঙ্গিরির অবাছাই মার্টন ফুকসোভিক্সের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন রাশিয়ার আন্দ্রেই রুভলেভ। ৩-৬, ৬-৪, ৬-৪, ০-৬, ৩-৬ ফলাফলে হারের মুখ দেখতে হয়েছে টুর্নামেন্টের পঞ্চম বাছাইকে। কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+