Australian Open: শ্বাসকষ্টের সমস্যার মধ্যেই সহজ জয়, ম্যাচ জিতে নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন জকোভিচ?
অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জকোভিচ। প্রথম দুটি রাউন্ডের ম্যাচে জয় পেতে একটু বেগ পেতে হয়েছিল জকোভিচকে। শুক্রবার ছিল তৃতীয় রাউন্ডের ম্যাচ। এই ম্যাচে সহজেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় টমাস মাচাচের বিরুদ্ধে জোকোভিচ জিতলেন ৬-১, ৬-৪, ৬-৪ ফলে।
এদিন বিশ্বের ২৮তম বাছাই চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়ের বিরুদ্ধে কোনও হোঁচট না খেয়ে জয় পেলেন জোকার। দুরন্ত কিছু শট খেলে শুক্রবার ৩৭ বছরের তরুণ জকোভিচ তার পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। প্রথম দুই রাউন্ডে ম্যাচ জিততে চতুর্থ সেট খেলতে হয়েছিল। এই ম্যাচে তার প্রয়োজন হল না। ২ ঘণ্টা ২২ মিনিটের মধ্যে ম্যাচ জিতে নিলেন জকোভিচ।

পরের সেটে অনায়াস জয় না পেলেও ৬-৪ ফলেই জিতলেন, তৃতীয় সেটেও ফলাফল একই থাকল। বয়স বেড়েছে ফিটনেসটাও আগের মত নেই কিন্তু কোর্টে নামলে এখনও প্রতিরোধই জোকার। ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে চলতি অস্ট্রেলিয়ান ওপেন ে খেলতে নেমেছেন সারবিয়ান টেনিস তারকা এর আগে খুব কাছে এসেও ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি যক অফিস এবার মেলবান পার্কে সেই লক্ষ্য পূরণ হয় কিনা তার তার উত্তর দেবে সময়
রবিবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জকোভিচকে ফের খেলতে হবে আরও এক চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়ের বিরুদ্ধে। জকোভিচের ৪৩২ তম গ্র্যান্ডস্লাম ম্যাচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জিরি লেহচকা। শুক্রবার ম্যাচ শেষে জকোভিচ বলেন, নিজের খেলায় আমি খুশি। প্রথম সেট ভালোই খেলেছিলাম। শারীরিক ভাবেও আমি ঠিক জায়গায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আর আমি ১৯ বছরের নই। তবে খেলার রাশ নিজের হাতে নিতে সক্ষম হয়েছি।
শুক্রবার তৃতীয় রাউন্ডে আলকারাজ হারিয়ে দেন নুনো বর্জেসকে। স্পেনের টেনিস তারকা জিতলেন ৬-২, ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।












Click it and Unblock the Notifications