Australian Open 2025: চোটের কাছেই হার মানলেন জকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেনের খেতাবের দুয়ারে জেরেভ
বছরের শুরুতেই জকোভিচের স্বপ্নভঙ্গ। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সার্বিয়ান টেনিস তারকা। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে জকোভিচকে। শুক্রবার সেমিফাইনালের ম্যাচে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হয়ছিলেন জোকার। প্রতিপক্ষের কাছে নয় জকোভিচ হারলেন চোটের কাছে।
কার্লোস আলকারাজকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন। শুক্রবার জেরেভের সঙ্গে ভালোই লড়াই হতে থাকে জকোভিচের। প্রথম সেটে জেরেভ ও জোকারের মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কেউ কারোওর সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। কিন্তু এরপরই চোটের কারণে আর খেলা চালিয়ে যেতে পারলেন না।

এর আগে কোয়ার্টার ফা্ইনালের ম্যাচে অপ্রতিরোধ্য জকোভিচকে আটকাতে পারেনি তরুণ আলকারাজ। জকোভিচের পক্ষে খেলার ফল ছিল ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪। প্রথম সেটে হেরে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু বয়স যে বাড়ছে । ফিটনেসটাও আগের মতো নেই। ফলে চোটের জন্য ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় দীর্ঘয়িত হল জকোভিচের।
অস্ট্রেলিয়ান ওপেনের সূচনাটা দারুন ভাবেই করেছিলেন জকোভিচ। প্রথম চার ম্যাচ দাপুটের সঙ্গেই জেতেন। জোকারকে আগের ছন্দে দেখা যাচ্ছিল। কিন্তুই চোটেই স্বপ্নভঙ্গ হল জকোভিচের।
৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। প্রথম রাউন্ডের ম্যাচেই জয় পেতে তাঁকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। তবে জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা করেন নোভাক জকোভিচ। প্রথম ম্যাচ জিতলেন, কিন্তু ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় নিশেষ বাসভরেড্ডিকে হারান তিনি।।
তৃতীয় রাউন্ডের ম্যাচে সহজেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় টমাস মাচাচের বিরুদ্ধে জকোভিচ কখনও দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনও কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু সেই ম্যাচে কোর্ট ছাড়তে হয়নি। শ্বাসকষ্ট নিয়ে খেলেও ম্যাচ জিতেছিলেন। তবে শুক্রবার সেমিফাইনালে পারলেন না। বাধ্য হলেন ম্যাচ ছাড়তে।
ফেডেরার-নাদাল আগেই অবসর নিয়েছেন, এবার জকোভিচের ফিটনেসও প্রমাণ করে দিচ্ছে তাঁকে অবসর নিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন প্রশ্ন তুলে দিল জকোভিচ যুগও শেষের পথে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications