জল্পনায় ইতি, অস্ট্রেলীয় ওপেনে’র এন্ট্রি লিস্টে জোকার, চোটের কারণে নেই দুই কিংবদন্তি
জল্পনায় ইতি, অস্ট্রেলীয় ওপেনে’র এন্ট্রি লিস্টে জোকার, চোটের কারণে নেই দুই কিংবদন্তি
ভ্যাকসিনেশন'কে ঘিরে সমায়িক জটিলতার কারণে কিছুটা সংশয় থাকলেও বুধবার তা আর রইলো না। আসন্ন অস্ট্রেলীয় ওপেনে দেখা যাবে টেনিসের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখা নোভাক জোকোভিচ'কে। জোকার থাকলেও অস্ট্রেলীয় ওপেনে দেখা যাবে না মহিলা টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস'কে। উইম্বলডনে পা-এর চোট নিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর আর এখনও টেনিস কোর্টে ফেরেননি সাত বার অস্ট্রেলীয় ওপেন জেতা সেরেনা উইলিয়ামস। শেষ বার ২০১৭ সালে এই খেতাব জিতেছিলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন।

সেরেনার না থাকাটা বড় ধক্কা আয়োজকদের কাছেও। সেরেনা বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করবেন মনে করেছিলেন প্রতিযোগীতার আয়োজক ক্রেগ টিলে। গতমাসে তিনি জানিয়েছিলেন, ৪০ বছর বয়সী সেরেনা, যে আর একটি গ্র্যান্ডস্ল্যাম পেলেই মারগারেট কোর্টের রেকর্ড স্পর্শ করে ফেলবেন, তাঁকে দেখা যাবে মেলবোর্ন পার্কে।
অস্ট্রেলীয় ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গে সেরেনা বলেছেন, "এই সিদ্ধান্তটা নেওয়া কখনওই সহজ ছিল না। কিন্তু টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা প্রয়োজন সেটা আমার বর্তমানে নেই। মেলবোর্ন আমার অন্যতম পছন্দের জায়গা। অস্ট্রেলীয় ওপেনে প্রতি বছর খেলার জন্য মুখিয়ে থাকি। আমার অনুরাগীদের মিস করবো, তবে আমার সেরাটা নিয়েই ফিরব কোর্টে।"
সেরেনা উইলিয়ামসের অনুপস্থিতিতে মহিলাদের সিঙ্গেলস বিভাগে ফেভারিট হিসেবে শুরু করবেন মহিলাদের এটিপি ক্রমতালিকায় শীর্ষে থাকা অ্যাশলিগ বার্টি। ঘরের কোর্টে চেনা জায়গায় অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন এই তরুণ তারকা। এছাড়াও খেতাবি লড়াইয়ে থাকবেন জাপানের নাওমি ওসাকা।
অন্য দিকে, সেরেনার মতোই চোটের কারণে অজি ওপেনে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন রজার ফেডেরার। ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক না থাকায় খেতাব জয়ের লড়াইটা মূলত দুই জনের মধ্যেই হবে। প্রথম জন নোভাক জোকোভিচ হলে দ্বিতীয় জন নিঃসন্দেহে রাফায়েল নাদাল। নাদালের লক্ষ্য থাকবে এই গ্র্যান্ডস্ল্যামে'র সাফল্যের মধ্যে দিয়ে কেরিয়ারের ২১ নম্বর গ্ল্যান্ডস্ল্যামটি নিশ্চিত করা।
কোভিড পরিস্থিতির মধ্যে গ্র্যান্ডস্ল্যাম আয়োজনের ক্ষেত্রে অস্ট্রেলীয় সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী এগোচ্ছে আয়োজক'রা। অস্ট্রেলীয় ওপেনের উদ্বোধনী দিন ১৭ জানুয়ারি। ৩০ জানুয়ারি চলবে প্রতিযোগীতা। টেনিস অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্র্যান্ডস্ল্যামে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়, স্টাফ এবং প্যার্টন্স'দের ভ্যাকসিনের দু'টি ডোজ থাকা বাধ্যতামূলক। দর্শকপূর্ণ গ্যালারির সামনেই আয়োজিত হবে প্রতিটা ম্যাচ। মেলবোর্না পার্কে নাদাল-জোকার'দের খেলার সাক্ষী থাকতে হলে দর্শদেরও দু'টি ভ্যাকসিনের সার্টিফিকেট হাতে নিয়ে টিকিট কাটতে হবে।












Click it and Unblock the Notifications