Wimbledon 2022: শেষ চারে জকোভিচ, একুশ নম্বর গ্র্যান্ডস্ল্যাম পেতে জরুরি আর দু’টি জয়

Wimbledon 2022: শেষ চারে জকোভিচ, একুশ নম্বর গ্র্যান্ডস্ল্যাম পেতে জরুরি আর দু’টি জয়

উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিদ্বন্দ্বী জানিক সিনারের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বিশ্ব টেনিসের সর্ব শ্রেষ্ঠ টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলেন জকোভিচ। তাঁর পক্ষে খেলার ফল ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২।

Wimbledon 2022: শেষ চারে জকোভিচ, একুশ নম্বর গ্র্যান্ডস্ল্যাম পেতে জরুরি আর দু’টি জয়

শেষ আটের লড়াইয়ে এই দুই তারকার ম্যাচ জমে গিয়েছিল সেন্টার কোর্টে। প্রথম দুই সেটে সিনার দাঁড়াতেই দেননি জকোভিচকে। ইতালির সান ক্যান্ডিডোতে জন্মানো ২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের একের পর এক দুর্ধর্ষ স্ল্যাস, ভলি বা সার্ভিসের কোনও জবাব ছিল না জকোভিচেরর সামনে। দুই প্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম সেটটি সিনার জিতে নেন ৭-৫ ব্যবধানে। প্রথম সেট জিতে আরও বেশি আত্মবিশ্বাসী পাওয়া ইতালির প্রতিযোগী দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি জোকারকে। সার্বিয়ার প্রতিপক্ষকে একাধিক বার ব্রেক করিয়ে ৬-২ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় সেট।

পর পর দুই সেট হারের ফলে অঘটনের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছিল সেন্টার কোর্টের আকাশে। আর একটি সেট হার মানেই টুর্নামেন্ট থেকে জোকারের বিদায় নিশ্চিত। এই পরিস্থিতিতে পর পর দুই সেট হেরে পরবর্তী তিনটি সেট জিতে ম্যাচ বের করা যে কোনও খেলোয়াড়ের কাছেই কঠিন। এই কঠিন লড়াইকে সামনে রেখেই তৃতীয় সেট থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করেন নোভাক। টেনিস নক্ষত্র এই লড়াইয়ে সফল হয়েছেন। অবাক করার মতো বিষয় হল, যেই জকোভিচ প্রথম দুই সেটে নিজেকে মেলে ধরতে পারেনি তিনিই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সেটে কার্যত দিশেহারা করে দেন জানিক সিনারকে। আশ্চর্যজনক ভাবে সিনারকে পরবর্তী তিন সেটে দেখেএক বারের জন্যও মনে হয়নি তিনিই শেষ দুই সেটে নোভাক জকোভিচের উপর আধিপত্য বিস্তার করেছিলেন। পরবর্তী তিনটি সেট জোকোভিচের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-২, ৬-২।

সেমিফাইনালে ব্রিটিশ টেনিস খেলোয়াড় ক্যামেরুন নোরির বিরুদ্ধে কোর্টে নামবেন জোকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+