Novak Djokovic: মরসুমের চতুর্থ ওপেনের ফাইনালে জোকার, প্রতিপক্ষ চিলিচ

Novak Djokovic: মরসুমের চতুর্থ ওপেনের ফাইনালে জোকার, প্রতিপক্ষ চিলিচ

টেল আভিভের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। চলতি মরসুমেল এই নিয়ে চতুর্থ ফাইনালে পৌঁছলেন জকোভিচ। ৩৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় টেল আভিভের সেমিফাইনালে স্ট্রেট সেটে পরাজিত করলেন ৬-১, ৭-৬ (৭-৩) ব্যবধানে। ফাইনালে চলতি মরসুমের তৃতীয় খেতাব জয়ের লক্ষ্যে নামবেন জোকার। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ এবং ফ্রান্সের কনস্ট্যান্ট লিস্টিনের মধ্যে হওয়া দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী কিলিচের বিরুদ্ধে জকোভিচ খেলবেন টেল আভিভ ওয়াটারজেন ওপেনের ফাইনাল কেরিয়ারের ৮৯তম খেতাব জয়ের ক্ষেত্রে।

Novak Djokovic: মরসুমেরচতুর্থ ওপেনেরফাইনালে জোকার, প্রতিপক্ষ কিলিচ

সেমিফাইনালে প্রথম সেটে ২৩ মিনিটে ৫-০-এ এগিয়ে যান প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। তবে, যতটা সহজে প্রথম সেটে সার্বিয়ান তারকা জেতেন, ততটা সহজে দ্বিতীয় সেটে তিনি জয় পাননি। দ্বিতীয় সেটে জয় পেতে ঘাম ঝড়াতে হয় জোকারকে। প্রথম বার এটিপি ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বিশ্ব ক্রমতালিকায় ১০৪ নম্বরে থাকা সাফিউল্লিন দারুণ লড়াই দেন। দু'টি ব্রেক পয়েন্ট পেয়েছিলেন তিনি যা ষষ্ঠ গেমে ব্রেক করেন জোকার। ২১ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকার ৫-৪ ব্যবধানে এগিয়ে গেলেও সেটের ফলাফল একটা সময় রাশিয়ান প্রতিযোগী করে ফেলেন ৬-৬। ৯৪ মিনিট এই ম্যাচ চলেছিল।

উইম্বলডন ২০২২-এ চ্যাম্পিয়ন হন নোভাক জকোভিচ। তিনি খেতাব জিতেছেন রোমেও। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছেন জোকার। গ্র্যান্ডস্ল্যাম উইনার হওয়ার সেরা ২০-তে শেষ করতে পারলেই এটিপি ফাইনালসে জায়গা করে নিতে পারবেন তিনি। কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি জোকার। অস্ট্রেলিয়ায় পৌঁছেও সেখানকার প্রশাসন তাঁকে খেলার অনুমতি দেয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছু আগে বের করে দেওয়া হয় দেশ থেকে। এই একই কারণে জোকার অংশ নিতে পারেননি ইউএস ওপেনেও। ভ্যাকসিন না থাকায় ইউএস ওপেনে জকোভিচকে খেলার অনুমতি দেয়নি আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+