US Open: জোকারহীন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ
US Open: জোকারহীন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ
যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ। বিশ্বের অন্যতম সেরা টেনিস নক্ষত্র বৃহস্পতিবার জানিয়ে দিলেন ইউএস ওপেন খেলার জন্য আমেরিকায় তাঁর যাওয়া হচ্ছে না। যার অর্থ, বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে খেলতে দেখা যাবে না এটিপে ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা সার্বিয়ার টেনিস তারকাকে।

যুক্তরাষ্ট্র ওপেনের জন্য অফিসিয়াল এন্ট্রি লিস্টে নাম ছিল জোকারের কিন্তু কোভিডের ভ্যাকসিন না নেওয়ার কারণে আমেরিকায় ঢুকতে পারবেন না নোভাক, সেই কারণেই তিন বার নিউ ইয়র্কে চ্যাম্পিয়ন হওয়া জোকারকে দেখা যাবে না বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে। কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে এই নিয়ে দ্বিতীয় বার কোনও টুর্নামেন্টে নামতে পারছেন না নোভাক জকোভিচ। এই একই কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলীয় ওপেনেও তিনি খেলতে পারেননি। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের মতো শেষ গ্র্যান্ডস্ল্যামও খেলা হচ্ছে না তাঁর।
টুইট করে যুক্তরাষ্ট্র ওপেনে না খেলার কথা জানিয়েছেন নোভাক। তিনি লিখেছেন, "দুঃখের বিষয় ইউএস ওপেন খেলার জন্য এই বছর নিউ ইয়র্ক যেতে পারব না আমি। ধন্যবাদ আপনাদের ম্যাসেজ, ভালবাসা এবং পাশে থাকার জন্য। আমার সতীর্থদের জন্য শুভ কামনা রইল। ফের একটা সুযোগের অপেক্ষায় থাকবো যেখানে আমি প্রতিদ্বন্দ্বীতা করতে পারি। শীঘ্রই দেখা হবে টেনিস বিশ্ব!"
২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্র ওপেন। উইম্বলডন ফাইনালে নিক কিরগিওসকে হারিয়ে চলতি বছরে একটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি। আমেরিকার বর্তমান নিয়ম অনুযায়ী ভ্রমণকারীকে আমেরিকাগামী বিমানে বসার জন্য এবং সেই দেশে প্রবেশের জন্য টিকা নেওয়ার প্রমাণ দিতে হবে। আমেরিকার নাগরিক যাঁরা টিকা নেননি তাঁদের জন্য কিছু ছাড় দেওয়া হেলেও টিকা না নেওয়া ভ্রমণকারীদের বিষয়ে অন্য কোনও নিয়ম এখনও চালু করেনি আমেরিকা।












Click it and Unblock the Notifications