নাদালকে হারিয়ে ফের একবার নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে জোকার

উইম্বলডনের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম পুরুষদের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিলেন নোভাক জোকোভিচ। পাঁচ সেটের লড়াইয়ে পরতে পরতে ছিল উত্তেজনায় ভরা।

বড় মঞ্চে লাগাতার ব্যর্থতা এবং চোট একটা সময়ে সংশয়ের মুখে ফেলে দিয়েছিল প্রাক্তন এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের কেরিয়ারকে। পর পর টুর্নামেন্টে ব্যর্থ জোকারের কেরিয়ারে ইতি টেনে দেওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্তু অদম্য জেদ এবং ইচ্ছাশক্তি যে মানুষকে শূন্য থেকে ফের একবার শীর্ষে পৌঁছে দিতে পারে, তা প্রমাণ করে দিলেন নোভাক জোকোভিচ।

নাদালকে হারিয়ে ফের একবার নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে জোকার

উইম্বলডনের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম পুরুষদের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিলেন জোকার। পাঁচ সেটের লড়াইয়ে পরতে পরতে ছিল উত্তেজনায় ভরা। গতকাল যে ম্যাচ শুরু হয়েছিল তা শেষ হল আজ।

গতকাল ম্যাচ শেষের আগে দু'সেট জিতে লিডে ছিল জোকার। একটি সেট জিতেছিলেন নাদাল। খেলার ফল ছিল ৬-৪, ৩-৬, ৭-৬(১১-৯)।

দ্বিতীয় দিন ফের খেলা শুরু হতেই স্বমেজাজে দেখা যায় দুই তারকাকে। আজকের খেলায় প্রথম সেটটি-ই জিতে নেন রাফায়েল নাদাল।

দু'জনেই দু'টি করে সেট জিতে নেওয়ায় পঞ্চম সেটটি মাস্ট উইন হয়ে যায় দু'জনের কাছেই। দুই তারকাই নিজেদের উজাড় করে ল়ড়াই চালাতে থাকেন ঘাসের কোর্টে। তবে, দীর্ঘ লড়াইয়ে শেষ হাসি হাসেন সার্বিয়ার ৩১ বছর বয়সী তারকা জোকোভিচ। পাঁচ ঘন্টা ১৪ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে খেলার ফল ৬-৪, ৩-৬, ৭-৬(১১-৯), ৩-৬, ১০-৮। ২০১৬ ইউএস ওপেনের পর এই প্রথম কোনও মেজর চ্যাম্পিনশিপের ফাইনালে পৌঁছলেন জোকার।

২০১১, ২০১৪ এবং ২০১৫ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন জোকার। এখন দেখার ২০১৫-এর পর ফের একবার উইম্বলডন চ্যাম্পিয়ন হতে পারেন কি না এই টেনিস তারকা। রবিবার ফাইনালে তাঁর সামনে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+