টানাপোড়নের মধ্যে যে পথে শেষ হল জকোভিচের বিতর্কিত ভিসা অধ্যায়

টানাপোড়নের মধ্যে যে পথে শেষ হল জকোভিচের বিতর্কিত ভিসা অধ্যায়

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার ঠিক এক দিন আগে বাধ্য হয়ে অস্ট্রেলিয়া ছাড়তে হয় নোভাক জকোভিচকে। টেনিসের ইতিহাস জকোভিচই হয়তো সর্বকালের সেরা খেলোয়াড় যিনি লড়াই করছিলেন এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে যাঁরা নিজেরা মনস্থির করে নিয়েছিল কী করবেন সেই বিষয়ে। এরা এমন এক প্রতিপক্ষ যাকে প্রতিভা, অর্থ, পরিশ্রম দিয়ে হারানো সম্ভব নয়।

টানাপোড়নের মধ্যে যে পথে শেষ হল জকোভিচের বিতর্কিত ভিসা অধ্যায়

রবিবার অস্ট্রেলিয়ায় থাকার শেষ আশাটুকু শেষ হয়ে যায় জকোভিচের যখন তাঁর আপিল নাকজ করে সরকারে সিদ্ধান্ত বজায় রাখেন বিচারক জেমল অলসপ।

বৃহত অর্থে, জকোভিচ হেরে গিয়েছেন পূর্ব পরিকল্পনিত সরকারী করা সিদ্ধান্তের কাছে। অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নোভাক জকোভিচ যে বিশেষ মেডিক্যাল ছাড়ের যোগ্য তা তাঁকে প্রমাণ করতে হবে। ৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার। তাঁকে এক প্রকার 'বন্দি' করে নিয়ে যাওয়া হয় অভিবাসন দফতরের হোটেলে।

অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ায়র নিয়ম অনুযায়ী বিশেষ মেডিক্যাল ছাড়ের জন্য যে সমস্ত নথিপত্র লাগে তা দাখিল করতে পারেননি জকোভিচ এবং সেই কারণেই তাঁকে আটক করা হয়েছে এবং তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

অভিবাসন দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁকে মুক্ত করার জন্য এবং তাঁকে যাতে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেওয়া হয় তার জন্য আদালতের দ্বারস্থ হন জকোভিচ। ১০ জানুয়ারি নিজের রায়দানে নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেন বিচারক অ্যান্টোনি কেলি। পাশাপাশি অস্ট্রেলীয় প্রশাসনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর রায়ে ডিটেনশন হোটেল নোভাককে ছাড়া হলেও তা দীর্ঘ দিন স্থায়ী হয়নি।

এই রায়দেনর চার দিনের মাথায় বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে ১৪ জানুয়ারি দ্বিতীয় বারের জন্য নোভাকের ভিসা বাতিল করেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। অস্ট্রেলিয়ার আইন বিধির ইমিগ্রেশন অ্যাক্টের ১৩৩সি (৩) ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করেন তিনি। তিনি জানিয়েছিলেন স্বাস্থ্য এবং নিয়মশৃঙ্খলার ভিত্তিতে নোভাক জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। এর সঙ্গে জনস্বার্থও জড়িয়ে ছিল। ফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় জোকারের লিগাল টিম।

রবিবার সেই আবেদেন ভিত্তিতে নিজের পর্যবেক্ষণ জানায় ফেডেরাল কোর্ট এবং শেষ পর্যন্ত সরকারের রায়কেই বহাল রাখে। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার এক দিন আগে অস্ট্রেলিয়াকে বিদায় জানাতে হয় জকোভিচকে। রবিবার সকালে জকোভিচের এই শুনানির সম্প্রচার দেখেছিলেন ৮৪ হাজার মানুষ। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বিচারকের সিদ্ধান্তে জকোভিচ অসন্তুষ্ট হলেও তিনি জানিয়েছিলেন তিনি আদালতের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং অস্ট্রেলিয়া ছাড়ার বিষয়ে সরকারী আধিকারিকদের যাথাযথ সাহায্য করবেন তিনি।

অস্ট্রেলিয়া সরকারের এইরূপ আচরণের বিরুদ্ধে মুখ খুলেছে সার্বিয়া। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সার্বিয়ার বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলানো ভুক জেরেমিক বলেছেন, "ওর (নোভাক জকোভিচের) প্রতি অস্ট্রেলীয় সরকার অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছে।" পুরো ঘটনাকে রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করেছেন তিনি। যদিও অধিকাংশ অস্ট্রেলিয়ান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ায় নোভাকের অন্ধ ভক্তরাও জানিয়েছে ভ্যাকসিন না নেওয়া জোকারকে খেলার অনুমতি দিলে তা একেবারেই ঠিক হত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+