জকোভিচ জিতলেও উইম্বলডনের প্রথম দিনেই অঘটন, বিদায় সিটসিপাসের

প্রথম দিনেই উইম্বলডন সাক্ষী থাকল বড় অঘটনের। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন তৃতীয় বাছাই গ্রিসের স্তোফানোস সিটসিপাস। প্রথম সেট খুইয়ে অবশ্য দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ।

উইম্বলডনের প্রথম দিনেই অঘটন, বিদায় সিটসিপাসের

জকোভিচের সামনে ছিলেন ব্রিটেনের ওয়াইল্ড কার্ডধারী জ্যাক ড্র্যাপার। গ্র্যান্ড স্ল্যামে অভিষেকেই অল ইংল্যান্ড ক্লাবে তিনি প্রথম সেটে চমক দিলেন নোভাক জকোভিচকে হারিয়ে। তৃতীয় গেমে সার্ভ ভাঙার পর বিশ্বের ২৫৩ নম্বরে থাকা ড্র্যাপার প্রথম সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। বৃষ্টি চলায় এই খেলাটি চলছিল ছাদ দিয়ে ঢাকা কোর্টে। যদিও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান ১৯টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জোকার। দ্বিতীয় সেট জেতেন মাত্র ২৬ মিনিটে। এরপর জকোভিচকে আর ফিরে তাকাতে হয়নি। ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ ব্যবধানে ২ ঘণ্টার লড়াই জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান তিনি।

ম্যাচের শেষে ড্র্যাপারের প্রশংসা করে জকোভিচ বলেন, ১৯ বছর বয়সে যেভাবে আত্মবিশ্বাসকে সম্বল করে তিনি উইম্বলডনের মতো আসরে নিজেকে মেলে ধরলেন, তাতে আগামী দিনে তাঁর কেরিয়ারের জন্য শুভেচ্ছা রইল। প্রথম সেট খুইয়েও শেষে জয় ছিনিয়ে তৃপ্ত জোকার আরও বলেন, গত বছর উইম্বলডন না হওয়ায় অন্য সকলের মতো আমারও খারাপ লেগেছিল। তবে ফের এখানে আসার সুযোগ পেয়েছি। আশা করি, আপনারা এই ম্যাচ উপভোগ করেছেন, আগামী কয়েক দিনও এভাবেই চলবে। উল্লেখ্য, রজার ফেডেরারকে হারিয়ে ২০১৯ সালে উইম্বলডন জেতেন জকোভিচ।

তবে প্রথম দিনেই উইম্বলডনে অঘটন ঘটালেন অবাছাই মার্কিন ফ্রান্সেস টিয়াফো। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াই জিতে তিনি ছিটকে দিলেন তৃতীয় বাছাই স্তেফানোস সিটসিপাসকে। সিটসিপাস এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন। ফরাসি ওপেনের ফাইনালে পাঁচ সেটের ম্যারাথনে লড়াইয়ে তিনি হেরেছিলেন জকোভিচের কাছেই। সেই সিটসিপাসকে টিয়াফো আজ হারালেন ৬-৪, ৬-৪, ৬-৩ ব্যবধানে। বৃষ্টির কারণে আজ উইম্বলডনে ১৬টি ম্যাচ বাতিল হয়। মহিলাদের সিঙ্গলসে সাবালেঙ্কা, মুগুরুজা, ম্যাডিসন কেইজের মতো বাছাইরা সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+