ইউএস ওপেন রানার্স ডানিল মেদভেদেভের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী বললেন জেনে নিন

ইউএস ওপেনের ফাইনালে লেজেন্ড রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়া রাশিয়ান ডানিল মেদভেদেভের 'স্পোর্টসম্যান স্পিরিট'-এ মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউএস ওপেনের ফাইনালে লেজেন্ড রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়া রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভের 'স্পোর্টসম্যান স্পিরিট'-এ মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্র্যান্ড স্ল্যাম হারের পর মেদভেদেভের বক্তব্য শোনার আর্জি দেশবাসীর কাছে রেখেছেন নমো।

ইউএস ওপেনের ফাইনালে হার

ইউএস ওপেনের ফাইনালে হার

চলতি মাসের শুরুতে ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ লেজেন্ড রাফায়েল নাদালের বিরুদ্ধে পাঁচ সেটের দুর্দান্ত লড়াই হেরে যান রাশিয়ার ডানিল মেদভেদেভ। ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ সেটে ম্যাচ জেতেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।

মেদভেদেভের বক্তব্য

মেদভেদেভের বক্তব্য

ওই থ্রিলার ম্যাচ শেষে নিজের হার স্বীকার করে প্রতিপক্ষ রাফায়েল নাদালের ভূয়শী প্রশংসা করেন রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভ। নাদালের মতো লেজেন্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে তিনি অনেক কিছু শিখেছেন বলেও স্বীকার করেন ডানিল।

নরেন্দ্র মোদীর প্রশংসা

নরেন্দ্র মোদীর প্রশংসা

ইউএস ওপেনের মতো হাই-ভোল্টেজ টুর্নামেন্টের ফাইনাল হেরেও এভাবে প্রতিপক্ষের প্রশংসা করে ডানিল মেদভেদেভ তাঁর খেলোয়াড় সুলভ সরলতা ও পরিক্কতা প্রকাশ করেছেন বলে 'মন কী বাত' অনুষ্ঠানে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফায়েল নাদাল খেতাব জিতলেও ডানিল মেদভেদেভ বিশ্বের ক্রীড়া প্রেমীদের হৃদয় জয় করেছেন বলে দাবি করেছেন মোদী। জেতা-হারার বেড়াজাল ভেঙে ওই তরুণ রাশিয়ান সৌজন্যের নতুন ইতিহাস রচনা করেছেন বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+