নাদালের পর উইম্বলডন থেকে সরলেন ওসাকাও, টোকিও অলিম্পিক্সকে না নয়
নাদালের পর উইম্বলডন থেকে সরলেন ওসাকা, টোকিও অলিম্পিক্সকে না নয়
রাফায়েল নাদালের পর উইম্বলডন না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেললেন নাওমি ওসাকা। সংবাদমাধ্যম বয়কটকে ঘিরে বিতর্কে মাঝপথেই ফরাসি ওপেন থেকে সরে আসা এই মহিলা টেনিস তারকার লক্ষ্য অবশ্য টোকিও অলিম্পিক্স। ওই ইভেন্টের প্রস্তুতির জন্য নিজেকে কিছুটা সময় দিতে চান বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা ওসাকা।

দুই বার অস্ট্রেলীয় ওপেন ও মার্কিন ওপেন জয়ী নাওমি ওসাকা জানিয়েছেন আপাতত তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাতে চান। আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিক্সের কথা মাথায় রেখে তিনি নিবিড় অনুশীলন চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন জাপানের টেনিস তারকা। পরিচিত দর্শকদের সামনে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ইভেন্ট দেশের নাম উজ্জ্বল করার সুযোগ তিনি হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন ওসাকা। বৃহস্পতিবার বিশ্বের দুই মহিলা টেনিস তারকার এজেন্ট স্টুয়ার্ট দুগিদের তরফে এই খবর জানানো হয়েছে। যদিও ওসাকা যে খেলবেন না, সে ব্যাপারে তাদের কাছে কোনও খবর নেই বলেই জানিয়েছেন উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড টেনিস ক্লাবের প্রধান সালি বলটন।
উল্লেখ্য ফরাসি ওপেনের বিতর্কের পর উইম্বলডনেও নাওমি ওসাকা সংবাদমাধ্যমকে বয়কট করবেন কিনা, তা নিয়ে জাপানী টেনিস তারকার মতামত জানতে চেয়েছিল অল ইংল্যান্ড টেনিস ক্লাব। তার প্রেক্ষিতেই ওসাকা ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণের থেকে বিরত থাকলেন বলে মনে করে টেনিস মহলের একটা অংশ। যদিও সে ব্যাপারে মুখ খুলতে চাননি বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকার এজেন্ট।
উল্লেখ্য ফরাসি ওপেন শুরুর আগে নাওমি ওসাকা জানিয়েছিলেন মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি সংবাদমাধ্যমের সামনে কথা বলবেন না। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের পর প্রেস কনফারেন্স এড়িয়ে গিয়েছিলেন জাপানী তারকা। গ্র্যান্ড স্ল্যামের রীতি বিরোধী হওয়ায় ওই কাজের জন্য ওসাকাকে মোটা আর্থিক জরিমানা করা হয়েছিল। বিতর্ক চরমে পৌঁছতেই ওই টেনিস তারকা নিজেই ফরাসি ওপেনের মাঝপথে সরে গিয়েছিলেন। পাশে পেয়েছিলেন টেনিস বিশ্বকে। অন্যদিকে রাফায়েল নাদালের টোকিও অলিম্পিক্স থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টেনিস তারকা ডমিনিক থিয়েম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications