মেলবোর্নের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা, চোটের যুক্তি বিশ্বাস হচ্ছে না টেনিস মহলের

আচমকাই মেলবোর্ন সামার সেট ওয়ান ইভেন্টের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন শীর্ষ বাছাই নাওমি ওসাকা। চোটের কারণেই এই সিদ্ধান্ত বলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে জানান জাপানের এই টেনিস তারকা। টানা দুটি ম্যাতে দীর্ঘক্ষণ কোর্টে কাটানোতেই এই চোট লাগার যুক্তি দেখান ওসাকা। যদিও তা মানতে নারাজ অনেকেই।

মেলবোর্নের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

মেলবোর্নের এই ডব্লুটিএ ইভেন্টে আজ ভেরনিকা কুদেরমেতোভার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ছিল ওসাকার। চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকাই ছিলেন শীর্ষ বাছাই। আন্দ্রেয়া পেতকোভিচকে ৬-১, ৭-৫ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ওসাকা। বিশ্বের প্রাক্তন ১ নম্বর জাপানের টেনিস তারকা আজ টুইটে লেখেন, আজকের ম্যাচ থেকে চোটের কারণে সরে দাঁড়াতে খারাপই লাগছে। কিন্তু বিরতির পর কোর্টে ফিরে টানা দুটি ম্য়াচ দীর্ঘক্ষণ খেলার সময়ই চোট পেয়েছি। তবে এই টুর্নামেন্ট চলাকালীন সকলের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেজন্য ধন্যবাদ। কয়েক দিন বিশ্রাম নেব, দ্রুতই দেখা হবে সকলের সঙ্গে।

উল্লেখ্য, গতবারও অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে হাল্কা চোট থাকার কারণ দেখিয়ে ওয়ার্ম আপ ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। তারপর অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস খেতাব জিতেছিলেন। সাংবাদিক বৈঠকের নিয়ম পছন্দ না হওয়ায় তিনি ফরাসি ওপেন থেকেও গত মে মাসের সরে দাঁড়িয়েছিলেন। তা নিয়েও বিতর্ক হয়েছিল। তারপর থেকে ছন্দেও নেই ওসাকা। হতাশ করেছেন দেশের মাটিতে অলিম্পিকের আসরেও।

১৭ জানুয়ারি থেকে শুরু এবারের অস্ট্রেলিয়ান ওপেন। ফলে ওসাকা যতই চোটের কথা বলুন না কেন, তা বিশ্বাস করতে নারাজ টেনিস মহলের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় টুইটে ট্যাগ করে সে কথা অনেকে জানিয়েও দিচ্ছেন। একজন টুইটে লিখেছেন, দুই দিনে দুই ঘণ্টার কিছুটা বেশি সময় তিনি কোর্টে কাটিয়েছেন। ফলে দীর্ঘ সময় কাটানোর যুক্তি খাটছে না। তিনি গ্র্যান্ড স্ল্যামের বাইরের ইভেন্টগুলিকে গুরুত্ব দেন না। যেভাবে বারবার সেগুলি থেকে ওসাকা সরে দাঁড়ান তা দুর্ভাগ্যজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+