টোকিও অলিম্পিকে টেনিসে সুমিত নাগাল ও সানিয়া-অঙ্কিতা জুটির প্রতিপক্ষ চূড়ান্ত
টোকিও অলিম্পিকের টেনিসের ক্রীড়াসূচি প্রকাশিত হল। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে ভারতের একমাত্র সিঙ্গলস প্লেয়ার সুমিত নাগালকে। অঙ্কিতা রায়নাকে নিয়ে ডাবলসে সানিয়া মির্জা অবশ্য নামতে চলেছেন চেনা প্রতিপক্ষের বিরুদ্ধেই।

সিঙ্গলসে সুমিত নাগাল এখন বিশ্বের ১৬০তম স্থানে থাকা টেনিস খেলোয়াড়। টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডে তিনি নামবেন ক্রমতালিকায় তাঁর চেয়ে ৩৭ ধাপ নীচে থাকা উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে দ্বিতীয় ম্যাচেই তাঁকে পড়তে হবে বিশ্বের ২ নম্বর টেনিস তারকা রাশিয়ার দানিল মেদভেদেভের বিরুদ্ধে। মেদভেদেভ প্রথম রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বের ৪০ নম্বর কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিক থেকে একঝাঁক টেনিস খেলোয়াড় সরে দাঁড়ানোতেই সিঙ্গলসে নামার সুযোগ পেয়েছেন নাগাল।
৬টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া মির্জা ডাবলসে খেলবেন অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে। প্রথম রাউন্ডে সানিয়া-রায়না জুটির সামনে উইক্রেনের কিচেনক বোনেরা অর্থাৎ নাদিয়া ও ল্যুদমিলা কিচেনক। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে অবশ্য সানিয়া ভালোই ওয়াকিবহাল। কারণ, পুত্র ইজহানের জন্মের পর প্রথম কোর্টে ফিরে এই নাদিয়ার সঙ্গে জুটি বেঁধেই গত বছর হোবার্ট ওপেন জিতেছিলেন সানিয়া।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications