রাফায়েল নাদালের ইতিহাস অস্ট্রেলিয়ান ওপেনে! ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টপকালেন রজার-জোকারকে

প্রতীক্ষার অবসান। বিশ্বের প্রথম টেনিস তারকা হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জেতার রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষবাছাই তথা বিশ্বের ২ নম্বর দানিল মেদভেদেভের কাছে প্রথম দুটি সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন। তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে যেভাবে ৫ ঘণ্টা ২৪ মিনিটের লড়াই জিতে ইতিহাস গড়়লেন, তাতে দেখে বোঝার উপায় ছিল না কয়েক মাস চোটের কারণে কোর্টের বাইরে কাটিয়েছেন তিনি।

রাফায়েল নাদালের ইতিহাস অস্ট্রেলিয়ান ওপেনে! ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টপকালেন রজার-জোকারকে

খেলার ফল ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫। গত বছর ফাইনালে নোভাক জকোভিচ ৭-৫, ৬-২, ৬-২ সেটে দানিল মেদভেদেভকে হারিয়ে নবমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন। এবার জকোভিচ খেতাব দখলে রাখার লড়াইয়ে অংশ নিতে না পারায় বিশ্বের ১ নম্বর মেদভেদেভই ছিলেন শীর্ষবাছাই। প্রথম দুটি সেটে জিতেও ম্যারাথন লড়াইয়ে রাফায়েল নাদালের কাছে শেষ অবধি পরাস্ত হলেন রাশিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এটি দ্বিতীয় দীর্ঘতম পুরুষদের সিঙ্গলস ফাইনাল। ২০১২ সালে রাফায়েল নাদালকে নোভাক জকোভিচ পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছিলেন, সেই ম্যাচটি চলেছিল ৫ ঘণ্টা ৫৩ মিনিট। এদিন ততটা সময় লাগেনি। তাছা়ড়া ফাইনাল চলাকালীন উদ্বাস্তুদের বন্দি রাখার আইন প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভকারী গ্র্যান্ডস্ট্যান্ড থেকে তিন মিটার নীচে লাফিয়ে কোর্টে এসে পড়ায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

রাফায়েল নাদালের ইতিহাস অস্ট্রেলিয়ান ওপেনে!

২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনাল চলাকালীনও উদ্বাস্তুদের স্বার্থরক্ষার দাবিতে এক বিক্ষোভকারী কোর্টে প্রবেশের চেষ্টা করেছিলেন। এদিন দ্বিতীয় সেট চলাকালীন এই ঘটনাটি ঘটে। নাদাল সার্ভ করার সময় মেদভেদেভ যেদিকে ছিলেন সেই প্রান্তে কোর্টের কাছাকাছি চলে আসেন বিক্ষোভকারী। লাফিয়ে পড়ায় তিনি আহত হন। তাঁকে বিক্ষোভকারীরা বের করে নিয়ে যান। এই গেম এবং সেটটিও পরে হেরে যান নাদাল। আর তারপরই স্মরণীয় কামব্যাক।

২০০৯ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস খেতাব জিতলেন নাদাল। সবচেয়ে বেশি ১৩ বার তিনি জিতেছেন ফরাসি ওপেন সিঙ্গলস খেতাব (২০০৫ থেকে ২০০৮, ২০১০ থেকে ২০১৪, ২০১৭ থেকে ২০২০)। ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন খেতাব জেতেন রাফা। ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালে তিনি ইউএস ওপেন খেতাব জেতেন। চোট সারিয়ে কোর্টে ফেরার পর নতুন বছরের গোড়াতেই সাফল্যের ধারাবাহিকতায় বজায় রেখে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় নাদালের আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই।

মেদভেদেভ এই নিয়ে চারবার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল খেললেন, দুবার হারলেন নাদালের কাছে। ২০১৯ সালের ইউএস ওপেনে নাদালের কাছে ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৪, ৪-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন মেদভেদেভ। এদিনও গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন পরাস্ত হলেন পাঁচ সেটের লড়াইয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+