সুনামির মতো ম্যাচ ফিক্স হয় টেনিসে, জানাচ্ছে রিপোর্ট
সদ্য প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বছরের শেষ তিন মাস ফিক্সিংস সেশন চলে নীচু স্তরের টেনিসে। যেখানে প্রতি দিন কম করে তিনটি করে ম্যাচ ফিক্স থাকে।
ক্রিকেট, ফুটবলের পর গড়াপেটার হাত থেকে মুক্তি পেল না টেনিসও। মূলত অন লাইন বেটিংয়ের উপর নির্ভর করেই ব্যাপক হারে কলঙ্কিত হচ্ছে এই খেলা। পরিস্থিতি এমন পর্যায় পৌছেছে যেখানে টেনিসের নীচু স্তরে, খেলোয়াড়ের থেকে ম্যাচ গড়াপেটার পান্ডাদেরই বেশি দেখা মেলে টেনিস কোর্টের আশেপাশে। দুই বছর ধরে তদন্ত করে এমনই রিপোর্ট বুধবার প্রকাশ করেছে একটি ইন্ডেপিন্ডেন্ট টাস্ক ফোর্স।

তিন জন আইনজীবিকে নিয়ে তৈরি এই রিভিউ প্যানেলের মতে সুনামির মতো ম্যাচ ফিক্সিং চলে নীচু স্তরের টেনিসে। এই কমিটির প্রধান ছিলেন অ্যাডাম লুইস।
তাঁদের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, বছরের শেষ তিন মাস ফিক্সিংস সেশন চলে নীচু স্তরের টেনিসে। যেখানে প্রতি দিন কম করে তিনটি করে ম্যাচ ফিক্স থাকে।
তবে, নীচু স্তরে ম্যাচ ফিক্স হলেও সর্বোচ্চ পর্যায় টেনিস ম্যাচ ফিক্স হওয়ার কোনও প্রমান পাওয়া যায়নি। গ্র্যান্ডস্ল্যামের মতো টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের প্রমান না পাওয়া গেলেও এই কমিটি জানিয়েছে প্রতি বছর টেনিস ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ চারটি টুর্নামেন্টে ৬ জনের বেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্স করার জন্য বলা হয়। মোট ১১৫ জন খেলোয়াড়ের সাক্ষাৎকার নেয় এই কমিটি।
পাশাপাশি ৩২০০ খেলোয়াড়ের সার্ভে রিপোর্ট বানায় তাঁরা। পাশাপাশি টেনিসের সঙ্গে যুক্ত ২০০ জনের সঙ্গে কথাও বলে। সব বিষয়ে খাতিয়ে দেখে নিজেদের এই রিপোর্ট প্রকাশ করে এই কমিটি।












Click it and Unblock the Notifications