মেয়েকে নিয়ে সুখী মায়ের ছবি পোস্ট, সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি সেরেনার
অ্যালেক্স অলিম্পিয়া, সেরেনার কন্যা। ২৩ গ্র্যান্ডস্ল্যামের মালকিন নিজের নতুন ট্রফি নিয়ে ছবি পোস্ট করলেন সোশ্যাল সাইটে
অ্যালেক্স অলিম্পিয়া। চিনে নিন জুনিয়র সেরেনা উইলিয়ামসকে। সেরেনা নিজে সোশ্যাল সাইটে প্রথম দিলেন মেয়ের ছবি। ১ সেপ্টেম্বর সেরেনা পরিবারে নতুন প্রজন্ম এসেছে।

নিজের ইনস্টাগ্রাম পেজে মেয়ের ছবি দিয়েছেন সেরেনা উইলিয়ামস। পাশাপাশি অন্তঃসত্বা অবস্থায় দারুণ চাপের মধ্যে দিয়ে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। নিজে একটি ইউটিউব ভিডিওয় পোস্ট করেছেন সেরেনা।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/CYoRmfI0LUc" frameborder="0" allowfullscreen></iframe>২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন সেরেনা উইলিয়ামস,এটা তাঁর জীবনে একটা অন্য অধ্যায়। তবে সেরেনা প্রাথমিকভাবে সামনের মরশুমের অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু গত সপ্তাহে সেরেনার কোচ জানিয়েছিলেন সেরেনার শরীরের যা অবস্থা তাতে জানুয়ারি মাসে কোর্টে ফেরাটা শক্ত হতে পারে।
তবে এই কথা বলার পাশাপাশি সেরেনা -র কোচ এও বলেছেন, 'তবে সেরেনা যেরকম আত্মবিশ্বসী ও যেকোনও অসম্ভব সম্ভব হতে পারে। '












Click it and Unblock the Notifications