Maria Sharapova: রাশিয়ান টেনিস সুন্দরীর প্রেম ভেঙেছে বারবার, মারিয়া শারাপোভাকে এক ঝলকে এখন চেনা কঠিন

Maria Sharapova: মারিয়া শারাপোভা। বছরের পর বছর ধরে রাশিয়ান টেনিস সেনসেশন বিশ্বের সুন্দরী খেলোয়াড়দের তালিকায় ছিলেন উপরের দিকেই। কোর্টে, কোর্টের বাইরে গ্ল্যামারে হয়ে উঠেছিলেন বহু পুরুষের স্বপ্নসুন্দরী।

ব্যক্তিগত জীবনেও তাঁর জীবনে বন্ধু বা প্রেমিক বদলেছে বারবার। তবে কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। টেনিসকে গুডবাই জানানোর পর শারাপোভা এখন হয়ে উঠেছেন জনপ্রিয় বিজনেস গুরু। দেখলেও এক ঝলকে চেনার উপায় নেই।

মারিয়া শারাপোভা

২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডনের মহিলা সিঙ্গলস খেতাব জিতে সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁর রূপের ছটায় মুগ্ধ হয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। অনবদ্য খেলার পাশাপাশি গ্ল্যামারে আকৃষ্ট করেন ভক্তদের, বিশ্বজুড়ে বাড়তে থাকে ফ্যানের সংখ্যা। ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন।

মারিয়া শারাপোভা

ফরাসি ওপেন খেতাব জিতেছেন ২ বার। ২০১২ ও ২০১৪ সালে। শারাপোভা বহু ব্র্যান্ডের বাণিজ্যিক মুখ হয়ে ওঠেন। ২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী আনস্টপেবল: মাই লাইফ সো ফার। ২০২০ সালে পাকাপাকিভাবে পেশাদার টেনিসকে গুডবাই জানান। তাঁর মধ্যে সামলেছেন জীবনের বহু চড়াই-উতরাই।

২০০৬ সালে ইউএস ওপেন চলাকালীন শারাপোভার সঙ্গে অ্যান্ডি রডিকের সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল। ২০০৮ সালে কিছুদিনের জন্য টিভি প্রোডিউসার চার্লি এবেরসলের সঙ্গেও তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

মারিয়া শারাপোভা

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট শারাপোভার সঙ্গে ২০১১ সালে বাগদান সম্পন্ন হয় স্লোভেনিয়ার পেশাদার বাস্কেটবল প্লেয়ার সাশা ভুজাসিচের (Sasha Vujačić)। ২০০৯ সাল থেকে শারাপোভার সঙ্গে ভুজাসিচের সম্পর্ক ছিল। ২০১২ সালের অগাস্টেই সম্পর্ক ভেঙে যায় দুজনের।

২০১২ থেকে ২০১৫ অবধি শারাপোভা বুলগেরিয়ার টেনিস প্লেয়ার গ্রিগর দিমিত্রভের সঙ্গে ডেটিং করেছেন। সেই সম্পর্কও ভেঙে যায়। ২০১৮ থেকে শারাপোভা ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

মারিয়া শারাপোভা

২০২০ সালে দুজনে বাগদানের কথা ঘোষণা করেন। ২০২২ সালের এপ্রিলে শারাপোভা জানান, তিনি মা হতে চলেছেন। ১ জুলাই পুত্রসন্তানের জন্ম দেন শারাপোভা। বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা এখন বিজনেস গুরুও হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন শারাপোভা। ২০২০ সালে নেন অবসর।

মারিয়া শারাপোভা

নিজের বিপুল আয়ের কিছুটা অংশ ব্যবসায় বিনিয়োগ করেছেন শারাপোভা। তাঁর বিনিয়োগ করা তিনটি সংস্থা টাইমের বিচারে সেরা ১০০ প্রভাবশালী সংস্থার তালিকায় রয়েছে। এ ছাড়া তাঁর নিজের ক্যান্ডি স্টোর সুগারপোভার মূলধন বাড়তে বাড়তে এক দশকে ১৫০ মিলিয়ন পাউন্ডে পৌঁছে গিয়েছে। তাঁর সম্পত্তি আরও বাড়িয়েছে তিনটি সংস্থায় বিনিয়োগ।

এই তিনটি সংস্থার মধ্যে একটি হলো হ্যাপিয়েস্ট বেবি, শিশুদের জন্য সুতির পোশাক তৈরি করে সংস্থাটি। এ ছাড়াও রয়েছে থেরাবডি। অ্যাথলিটদের সাহায্যার্থে গ্যাজেট তৈরি করে এই সংস্থাটি। তিনি নিজেও খেলার সময় চোট সারাতে এই সংস্থার দ্বারা উপকৃত হয়েছিলেন। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ক্ষেত্রে নামকরা সংস্থা মেটাফিজিক্সেও রয়েছে শারারোভার বিনিয়োগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+