ফরাসি ওপেনের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ জেনে নিন

অপ্রত্যাশিত ভাবে ফরাসি ওপেন থেকে ছিটকে গিয়েছেন নোভাক জোকোভিচ এবং মারিয়া শারাপোভার মতো তারকা। মনে করা হয়েছিল এইবারের ফরাসি ওপেন বেশ ভাল সুযোগ রয়েছে এই দুই জনের কাছেই।

অপ্রত্যাশিত ভাবে ফরাসি ওপেন থেকে ছিটকে গিয়েছেন নোভাক জোকোভিচ এবং মারিয়া শারাপোভার মতো তারকা। মনে করা হয়েছিল এইবারের ফরাসি ওপেন বেশ ভাল সুযোগ রয়েছে এই দুই জনের কাছেই। কিন্তু কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

ফরাসি ওপেনের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ জেনে নিন

তবে, ফরাসি ওপেনের সেমিফাইনালে মহিলা এবং পুরুষ বিভাগে জায়গা করেছেন তাদের কেউই কোনও অংশে কম নয়।

প্রত্যাশিত ভাবেই মহিলাদের সেমিফাইনলে জায়গা করে নিয়েছেন সিমোনা হেলেপ। কোয়ার্টার ফাইনালে কারবারকে ৬-৭, ৬-৩, ৬-২ সেলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন হেলেপ।

অন্য দিকে, স্ট্রেট সেটে মুগুরুজার কাছে হেরে বিদায় নেয় মারিয়া শারাপোভা। ৬-২, ৬-১ ব্যবধানে রুশ সুন্দরীকে হারিয়ে দেন মুগুরুজা। সেমিফাইনালে মুগুরুজার প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা হেলেপ।

অন্য দিকে, অপর দুই সেমিফাইনালে দাপট দেখা যায় আমেরিকার তারকাদের। কিরঘিজ প্রতিপক্ষ পুতিন্তসেভাকে ৭-৬(৭-৫), ৬-৪ ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালে পৌছন আমেরিকার তরুণ টেনিস প্লেয়ার ম্যাডিসন কিউস।

অপর সেমিফাইনালে কাসাতকিনাকে ৬-৩, ৬-১ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেন স্লোয়ানি স্টিফেনস। রোলঁ গ্যারোজে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই আমেরিকান প্রতিদ্বন্ধী।

অন্য দিকে, পুরুষদের বিভাগে বৃষ্টির জন্য অসমাপ্ত থাকে রাফায়েল নাদাল এবং দিয়েগো সোয়ার্চম্যানের কোয়ার্টার ফাইনালের লড়াই। বৃষ্টির কারণে যখন ম্যাচ শেষ হয় তখন দু'জনেই একটি করে সেট জিতে। আজ বৃহস্পতিবার ফের শুরু হবে সেই লড়াই।

অপর দিকে আরও এক কোয়ার্টার ফাইনালের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে।চিলিচ এবং দেলপত্রোর মধ্যে ম্যাচটি বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার ফের এই ম্যাচ শুরু হওয়ার কথা।

এই দু'টি কোয়ার্টার ফাইনাল ভেস্তে গেলেও অপর দু'টি কোয়ার্টার ফাইনাল শেষ হয় নির্বিঘ্নেই।মঙ্গলবার চার সেটের লড়াইয়ে মার্কো চিকিনাতোর কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর জোকোভিচ। ফল ৩-৬, ৬-৭ (৪-৭), ৬-১, ৬-৭ (১১-১৩)।

অপর কোয়ার্টার ফাইনালে জেভরভকে ৬-৪, ৬-২, ৬-১ ব্যবধানে হারায় ডমিনিক থিয়েম। ফরাসি ওপেনের সেমিফাইনালে মুখওমুখি হবেন চিকিনাতো এবং থিয়েম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+