পাকিস্তানে ডেভিস কাপের টাই, আসরে নামলেন মহেশ ভূপতি
পাকিস্তানে ডেভিস কাপের টাই, আসরে নামলেন মহেশ ভূপতি
পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলতে যেতে চান না জানিয়ে এআইটিএ-র পাশে দাঁড়ালেন দেশের টেনিস খেলোয়াড়েরা।

পাকিস্তানে গিয়ে ভারতীয় টেনিস দলের ডেভিস কাপের টাই খেলা নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক চাপানউতোরের মধ্যে ইসলামাবাদে দল পাঠাতে কিছুতেই রাজি হচ্ছে না অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এবার তাদের পাশে দাঁড়ালেন খেলোয়াড়েরা। ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হোক কোনও নিরপেক্ষ স্থানে, তেমনটাই চান দেশের টেনিস লেজেন্ড মহেশ ভূপতি।
১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের টাই খেলার কথা ভারতীয় টেনিস দলের। সেই দলের নন-প্লেয়িং অধিনায়ক মহেশ ভূপতির গলায় কিন্তু অন্য সুর শোনা যাচ্ছে।
ভূপতির কথায়, ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অস্থিরতার মধ্য ইসলামাবাদে গিয়ে টেনিস খেলা উচিত কাজ হবে না। নিরপেক্ষ স্থানে ম্যাচ হোক, সে ব্যাপারে তদারক করার জন্য অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকে তিনি ও তাঁর সতীর্থরা আবেদন করেছেন বলে জানিয়েছেন মহেশ ভূপতি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications