Australian Open 2025: হ্যাটট্রিক অধরাই থাকল সাবালেঙ্কার, মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন আমেরিকার কিজ
নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়া ওপেন। অ্যারিনা সাবালেঙ্কার সামনে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্ত মেলবোর্ন পার্কে ইতিহাস সৃষ্টি করতে পারলেন না অ্যারিনা সাবালেঙ্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ প্রথমবারের জন্য কোনও গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন।
ফেভারিটের তকমা নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনাল খেলতে নেমেছিলেন বেলারুশের মহিলা টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজের থেকে সব বিভাগেই এগিয়ে ছিলেন। খাতায় কলমে এগিয়ে থাকা এবং কোর্টেব নেমে পারফরম্যান্স করা যে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আরও একবার প্রমাণিত হল।

১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর সপ্তম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি ছিল অ্যারিনা সাবালেঙ্কার সামনে। কিন্তু সেটা পূরণ হল না। ২০২৩ সালের শুরু থেকে হার্ড কোর্টে ৩৪টি ম্যাচের মধ্যে ৩৩টিতেই অ্যারিনা সাবালেঙ্কার। অস্ট্রেলিয়ান ওপেনেই তিনি জিতেছেন ২০টি ম্যাচ। কিন্তু শনিবারের বারবেলায় ইতিহাস লেখা হল না অ্যারিনা সাবালেঙ্কার।
ইউএস ওপেন ফাইনাল খেলা ছাড়া কখনও কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারেননি যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ। কিন্তু চলতি অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই নজর কারতে থাকেন। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে জয় পাওয়ার পরই তাঁকে ঘিরে চর্চা শুরু হয়। ফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ প্রথম সেটে ৬-৩ ফলে অনায়াসে জয় পেলেন।প্রথম সার্ভিসে বেশি পয়েন্ট জিতেন মার্কিন টেনিস তারকা। ব্রেক পয়েন্ট বেশি কাজে লাগিয়েছেন।
দ্বিতীয় সেটে দুরন্তবাবে খেলায় ফিরলেন অ্যারিনা সাবালেঙ্কা। ৬-২ ফলে দাপটের সঙ্গেই জয় পেলেন বেলারুশের তারকা। তবে তৃতীয় তথা নির্ধারক সেটে দীর্ঘক্ষণ খেলার পর হার মানলেন অ্যারিনা সাবালেঙ্কা। মনে হয়েছিল হ্যাটট্রিক হতেই পারে।
তৃতীয় সেটে একটা সময় ফলাফল ৫-৫ হওয়ার পর নিজের সার্ভিস ধরে রাখতে সক্ষম হন কিজ। ফলে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান। সার্ভিসের সুযোগ পান সাবালেঙ্কা। কিন্তু সেই গেমের প্রথম দু'টি সার্ভিসই ঠিকঠাক করতে পারেননি। গুরুত্বপূর্ণ সময়ে এই ভুলই তাঁকে খেতাব জয় থেকে ছিটকে দিল। ৭-৫ ফলে সেট তাথা খেতাব জিতলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ












Click it and Unblock the Notifications