নাদালের সঙ্গে জুটি বেঁধে শেষ বারের জন্য পেশাদার টেনিস কোর্টে নামতে চলেছেন রজার ফেডেরার

নাদালের সঙ্গে জুটি বেঁধে শেষ বারের জন্য পেশাদার টেনিস কোর্টে নামতে চলেছেন রজার ফেডেরার

তাঁদের বলা হয় একে অপরের সব থেকে বড় প্রতিপক্ষ। রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার কেরিয়ারে প্রচুর প্রতিপক্ষের সম্মুখীন হয়েছে, খেলেছেন বহু খেলোয়াড়ের বিরুদ্ধে কিন্তু এই দুই কিংবদন্তির দ্বৈরথ বিশ্ব টেনিসকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। নাদাল বনাম ফেডেরার ম্যাচ মানেই বিশ্ব টেনিস বিভক্ত হয়ে যেত দুই ভাবে। তবে, সেই দৃশ্য অতীতে। আর কখনওই গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে না রজার ফেডেরারকে। লেভার কাপ খেলেই পেশাদার টেনিস কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন তিনি।

কেরিয়ার শেষ ম্যাচে কেরিয়ারের অন্যতম প্রতিপক্ষ রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলবেন রজার ফেডেরার

তবে, একই কোর্টে দেখা যাবে টেনিসের সর্বকালের দুই অন্যতম সেরা মহানক্ষত্রকে শুক্রবার প্রতিপক্ষ হিসেবে নয়, সতীর্থ রূপে। ফেডেরার এবং নাদাল একে অপরের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেললেও তাঁদের দু'জনের গভীর বন্ধুত্ব এবং একে অপরের প্রতি সম্মান সম্পর্ক অবগত টেনিস বিশ্ব।

শুক্রবার পেশাদার টেনিস কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন রাজার ফেডেরার। সিঙ্গলসে রাজত্ব করা রজার কেরিয়ারের শেষ ম্যাচটি ডবলসে খেলবেন প্রিয় বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে। লেভার কাপে এই একটি ম্যাচই খেলবেন সুইস কিংবদন্তি।

টুর্নামেন্টের প্রথম দিনের খেলার যে সূচি প্রকাশ করেছেন আয়োজকরা তাতে দেখা যাচ্ছে শুক্রবার শেষ ম্যাচটি ডবলসে খেলতে চলেছেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। আমেরিকান জুটি জ্যাক সোক এবং ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে নাদাল-ফেডেরার জুটি খেলতে চলেছেন লন্ডনের ও২ এরিয়ানায়।

সূচি প্রকাশের আগে নাদালের সঙ্গে খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে রজার ফেডেরার বলেছিলেন, "দীর্ঘ সময়ে আমরা একে অপরে বিরুদ্ধে খেলেছি কিন্তু আমাদের একে অপরের প্রতি সম্মান অক্ষূন্য ছিল সব সময়ে। আমাদের পরিবার, কোচিং টিম একে অপরের সঙ্গে দারুণ ভাবে মেশে। এটা যদি হয় (নাদালের সঙ্গে শেষ ম্যাচ খেলতে পারলে) তা হলে সেটি অত্যন্ত বিশেষ মুহূর্ত হবে।" রজার ফেডেরার কিছু দিন আগে অবসর গ্রহণ করার কথা ঘোষণা করেন। ফেডেরারের অবসরের কথা জানার পর নাদাল টুইটারে লিখেছিলেন, "আমি চেয়েছিলাম এই দিনটা যেন কখনও না আসে। ব্যক্তিগত ভাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখের দিন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+