বুড়ো হাড়ে ভেলকি! ডেভিস কাপের ইতিহাসে সফলতম ডাবলস খেলোয়াড় হলেন লিয়েন্ডার

রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে সফলতম খেলোয়াড় হলেন লিয়েন্ডার পেজ।

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা ফের এই বুড়ো বয়সেও প্রমাণ করলেন লিয়েন্ডার পেজ। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে সফলতম খেলোয়াড় হলেন লিয়েন্ডার পেজ।

ডেভিস কাপের ইতিহাসে সফলতম ডাবলস খেলোয়াড় হলেন লিয়েন্ডার

এই নিয়ে জুটিতে ৪৩তম জয় পেলেন লিয়েন্ডার। চিনা প্রতিপক্ষ মো জিন গং ও ঝে জিয়াংকে ৫-৭, ৭-৬ (৫), ৭-৬ (৩) সেটে হারিয়ে দেন পেজ বোপান্না জুটি।

এদিন গ্রুপ আই টাইয়ে জিততেই হতো ভারতকে। ০-২-তে পিছিয়ে ছিল ভারত। কারণ এর আগে রামকুমার রামনাথন ও সুমিত নাগালের জুটি শুক্রবার হেরে যায়। ফলে ডাবলসে টিঁতে থাকতে হলে পেজ জুটিকে জিততেই হতো।

ডেভিস কাপে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করকা লিয়েন্ডার এতদিন ৪২টি জয় নিয়ে ইতালির নিকোলা পাইত্রানগেলির সঙ্গে একাসনে ছিলেন। এদিনের জয়ের ফলে সকলকে ছাপিয়ে গেলেন।

১৯৯০ সালে ডেভিস কাপে অভিষেক হয়েছিল লিয়েন্ডারের। সঙ্গে ছিলেন জিশান আলি। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি এই কাপে জিতে এক অনন্য রেকর্ড গড়লেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+