দুরন্ত ফর্ম অব্যহত, ফের সন ওয়ান হো বধ কিদম্বি শ্রীকান্তের
ফের এক নম্বর শাটলারকে বধ করলেন ভারতের কিদম্বি শ্রীকান্ত। কেমন ছিল সেই ম্যাচ ।
দিন কয়েক আগে ইন্দোনেশিয়ান ওপেনে-র ফাইনালে ওঠার পথে বিশ্বের এক নম্বর শাটলারকে হারিয়েছিলেন কিদম্বি শ্রীকান্ত। অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজেও তারই রিপ্লে হল। প্রমাণ করলেন তিনি ফ্লুকে ম্যাচ জেতননি। জিতেছেন ফর্মের জেরে। অর্থাৎ পারফরমেন্সের জোরেই বধ করছেন দক্ষিণ কোরিয়ান সন ওয়ান হো-কে।

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় শাটলার। বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি তিন গেমের লড়াইতে ম্যাচ বার করে নেন তিনি। খেলার ফল ১৫-২১, ২১-১৩, ২১-১৩। প্রথম গেমে পিছিয়ে গেলেও নিজের মানসিক জোর হারাননি তিনি। দ্বিতীয় ও তৃতীয় গেমে দুরন্তভাবে ম্যাচে ফিরে কোয়ার্টারের টিকিট পেয়ে যান কিদম্বি শ্রীকান্ত।












Click it and Unblock the Notifications