উইম্বলডন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ! ইসনারকে হারিয়ে ফাইনালে অ্যান্ডারসন

৬ ঘণ্টা ৩৬ মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে এই দীর্ঘ সময়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অবশেষে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

৬ ঘণ্টা ৩৬ মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে এই দীর্ঘ সময়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অবশেষে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ৭-৬, ৬-৭, ৬-৭, ৬-৪ ও ২৬-২৪ ব্যবধানে ইসনারকে হারিয়ে ফাইনালে গেলেন অ্যান্ডারসন।

ইসনারকে হারিয়ে ফাইনালে অ্যান্ডারসন

প্রথম সেট টাইব্রেকারে জেতার পরের দুটি সেট তিনি হেরে যান। তারপরে চতুর্থ সেটে ফের জয়লাভ করেন। পঞ্চম সেটে ৪৯ নম্বর গেম জেতার পরে ৫০ নম্বর গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন।

অ্যান্ডারসনের এর আগে এত দীর্ঘ ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ইসনার উইম্বলডন তো বটেই টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ খেলেছেন। ২০১০ সালে সেই ম্যাচটি তিনি খেলেছিলেন নিকোলাস মাহুতের বিরুদ্ধে। উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল সেটি। মাহুতকে ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬ ও ৭০-৬৮ সেটে হারিয়ে ইসনার জিতেছিলেন। তবে এদিন হেরে গেলেন।

কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে অ্যান্ডারসন সেমিফাইনালে ওঠেন। রজারকেও পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান টেনিস খেলোয়াড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+