Australian Open: অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাওমি ওসাকা
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ওসাকা এই মুহূর্তে মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ৪২ নম্বর প্লেয়ার। তবে গত সেপ্টেম্বর মাস থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। এবার সরে দাঁড়ালেন মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে।

সেপ্টেম্বর মাসে টোকিওয় একটি টুর্নামেন্ট থেকে পেটের যন্ত্রণার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। আজ অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের তরফে তাঁর নাম প্রত্যাহারের কথা জানানো হয়েছে। ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনে না নামার সিদ্ধান্ত নেওয়ায় ২২ বছরের ডায়ানা ইয়াসত্রেমস্কা মূলপর্বে খেলার সুযোগ পেয়ে গেলেন। সম্প্রতি অ্যাডিলেড ইন্টারন্যাশনাল কোয়ালিফায়ারসে খেলেছেন ইউক্রেনের এই টেনিস খেলোয়াড়। বিশ্বের ২১ নম্বর স্থান দখল করেছিলেন ইয়াসত্রেমস্কা, তিনটি ডব্লুটিএ ট্যুর খেতাবও জিতেছেন।
গত সেপ্টেম্বরে প্যান প্যাসিফিক ওপেন চলাকালীন কেরিয়ারের উত্থান-পতনের কথা তুলে ধরেছিলেন ওসাকা। তিনি বলেছিলেন, এই বছরটা আমার কেরিয়ারে ভালো না গেলেও অনেক কিছু শিখেছি। জীবনে চড়াই-উতরাই থাকবেই। এই বছর (২০২২) ওঠার চেয়ে নামার সাক্ষীই বেশি থেকেছি। কিন্তু তারপরও সামগ্রিকভাবে নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। ওসাকা চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ২০১৯ ও ২০২১ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি তৃতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আমান্ডা আনিসিমোভার কাছে। ওসাকার কেরিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় মানসিক স্বাস্থ্যের কারণে কোর্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত।
এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভেনাস উইলিয়ামস। গত সপ্তাহে অকল্যান্ডে এএসবি ক্ল্যাসিক চলাকালীন চোট পান ভেনাস, সে কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ পায়ের চোটের কারণে নেই অস্ট্রেলিয়ান ওপেনে। এবার ওসাকাও সরে দাঁড়ানোয় জৌলুস কিছুটা হলেও কমল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications