Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jannik Sinner: বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ডোপিংয়ের ফাঁদে! সিনার এড়াতে পারলেন না নির্বাসন

Jannik Sinner: ডোপিংয়ের দায়ে নির্বাসিত বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন ইতালির ইয়ানিক সিনার।

সিনারকে ডোপিংয়ের জন্য তিন মাস নির্বাসনে পাঠানো হলো। গত বছরই তাঁর নমুনায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতির প্রমাণ মিলেছিল।

Jannik Sinner

কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টে সিনারের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ দায়ের করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। সিনারের নমুনায় নিষিদ্ধ বস্তু মেলার পর প্রথমে তাঁকে নির্বাসনের মুখে পড়তে হয়নি। গত বছরের অগাস্টে স্বাধীন ট্রাইব্যুনাল সিনারকে ক্লিনচিট দিয়েছিল।

এরপরই ওয়াডা যায় কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। সেই মামলার শুনানির কথা ছিল আগামী এপ্রিলে। যদিও তার আগেই দুই পক্ষের সমঝোতা হয়ে গিয়েছে। তাতেই তিন মাস নির্বাসনে পাঠানো হলো সিনারকে।

সিনারের নমুনায় মিলেছিল অ্যানাবলিক এজেন্ট ক্লস্টেবল। সিনার তখন দাবি করেছিলেন, এটি তাঁর শরীরে গিয়েছে তাঁর সাপোর্ট টিমের একজন মেসেজ করার সময়। ওয়াডা জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত নির্বাসিত থাকবেন সিনার।

এই সময়সীমা ধার্য হওয়ায় সিনারের স্বস্তিও রয়েছে। তা হলো, ফরাসি ওপেন খেলতে কোনও অসুবিধাই হবে না তাঁর। ১৩ এপ্রিল থেকেই অফিসিয়াল ট্রেনিং সিনার শুরু করে দিতে পারবেন। সমঝোতাসূত্র মেলার ফলে সিনারের বিরুদ্ধে ক্যাসে যে আবেদন ওয়াডা করেছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সিনার নিজেও ওয়াডার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সিনারের কথায়, বিষয়টি এক বছর ধরে ঝুলে ছিল। চলতি বছরের শেষের আগে বিষয়টির নিষ্পত্তি হতো না। আমি যেমন আমার টিমের জন্য দায়বদ্ধ, তেমনই আমার পছন্দের খেলাকে সুরক্ষিত করতে যে কঠোর নিয়ম ওয়াডা তৈরি করেছে সেটাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করি। সে কারণেই তিন মাসের শাস্তির বিনিময়ে বিষয়টি ওয়াডার সঙ্গে মিটমাট করে নিয়েছি।

গত বছর অভিযুক্ত অবস্থাতেই টানা খেলা চালিয়ে যাওয়ায় সমালোচনার ঝড়ের মুখে পড়তে হয়েছে সিনারকে। নিক কির্গিয়সও সরব হয়েছিলেন। সিনার সেই সময় দাবি করেছিলেন, আমি কোনও ভুল করিনি। সে কারণেই আমি খেলছি। নিক বা অন্য কোন প্লেয়ার কী বললেন তার জবাব দেব না। যদিও এবার ওয়াডার শাস্তি এড়াতে পারলেন না সিনার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+