US Open: ঘরের ছেলেকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়, ডোপিং বিতর্কের মধ্যেই বিরাট সাফল্য সিনারের
ইতিহাস গড়লেন জ্যানিক সিনার। ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব জিতলেন সিনার। রবিবার রাতে(ভারতীয় সময় অনুসারে) যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দিলেন ঘরের ছেলে টেলর ফ্রিটজকে। ২৩ বছরের সিনার আরও একবার প্রমাণ করলেন তিনি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর।
ঘরের ছেলে টেলরের পক্ষেই ছিল গোটা গ্যালারির সমর্থন। কিন্তু সিনারকে তাতেও আটকানো গেল না। প্রথম সেট ৬-৩ ফলে এবং দ্বিতীয় সেট ৬-৪ ফলে জিতে জিতে নেন সিনার। তৃতীয় সেটে তুল্যমল্য লড়াই হলেও সিনার রইলেন অপ্রতিরোধ্য। ৭-৫ ফলে সেট এবং খেতাব জিতে নেন সিনার।

এবারের ইউএস ওপেন ছিল অঘটনের কারণ জকোভিচ, কার্লোস আলকারাজরা বিদায় নিয়েছিলেন। সেই সুযোগে সিনারই জিতে নিলেন ইউএস ওপেন। তাঁর হাতে ট্রফি তুলে দেন আন্দ্রে আগাসি। মাত্র কয়েকমাস আগেই ডোপ কেলেঙ্কারিতে জড়ায় তাঁর নাম। নিষিদ্ধ ওষুধ ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন। তবুও খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল টেনিসের আন্তর্জাতিক সংস্থা। যাবতীয় বিতর্কের জবাব দিলেন সিনার।
ইউএস ওপেন শুরুর মাত্র এক সপ্তাহ আগে সিনার জানিয়েছিলেন, নিষিদ্ধ ক্লোস্টেবল ব্যবহার করার জন্য তিনি দু'বার ড্রাগ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। কিন্তু পরে নিরপেক্ষ তদন্তে নির্দোষ প্রমাণিত হন।
এ বারের ইউএস ওপেন ছিল অঘটনের। কার্লোস আলকারাজ় এবং নোভাক জোকোভিচ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন। এমন ঘটনা খুব একটা দেখা যায় না।
খেতাব জয়ের পর সিনার বলেন, 'আমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। ভিন্ন পরিস্থিতিততে আমাকে এখানে খেলতে নামতে হয়েছে। মেলবোর্নে এক ধরনের স্বস্তি ছিল গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর এখানে আবার পরিস্থিত ভিন্ন।হার্ড কোর্টে শেষ ৩৬টি ম্যাচের মধ্যে ৩৪টিতে জিতেছেন সিনার।
একইসঙ্গে সিনার আরও বলেন, এখানে এটা কঠিন ছিল কারণ প্রি-টুর্নামেন্টের পরিস্থিতিও সহজ ছিল না। আমার মনে হয়েছিল যে আমি বড় হয়েছি, আপনি জানেন, ম্যাচের পর্যায় এবং আমার আত্মবিশ্বাসের স্তর এক পর্যায়ে আরও উচ্চতর হয়েছে। এটা ভিন্ন ছিল কারণ অস্ট্রেলিয়ার চেয়ে এবার আমার চাপ বেশি ছিল। আমি খুশি ইউএস ওপেনের খেতাব জিততে পেরে। হ্যাঁ, এই ট্রফিটা আমার কাছে পেয়ে আমি খুবই উত্তেজিত,"












Click it and Unblock the Notifications