নাভ্রাতিলোভাকে ক্যান্সার যুদ্ধে জিতিয়ে, নিজে হারলেন, নোভাৎনার অন্য কাহিনি

তিনি ছিলেন লড়াকু। চোকড শব্দটিকেই ঘৃণা করতেন তিনি। এটি তাঁর কাছে এক কদর্য কটূবাক্যের মত ছিল। তিনি ইয়ানা নোভৎনা। এবার জীবনকেই বিদায় জানিয়ে চলে গেলেন তিনি।

তিনি ছিলেন লড়াকু। চোকড শব্দটিকেই ঘৃণা করতেন তিনি। এটি তাঁর কাছে এক কদর্য কটূবাক্যের মত ছিল। তিনি ইয়ানা নোভৎনা। এবার জীবনকেই বিদায় জানিয়ে চলে গেলেন তিনি।

নাভ্রাতিলোভাকে ক্যান্সার যুদ্ধে জিতিয়ে, নিজে হারলেন, নোভাৎনার অন্য কাহিনি

ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছরে মারা গেলেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন ইয়ানা নোভৎনা। ১৯৯৮ সালে ফ্রান্সের নাথালি তৌজিয়াতকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের নোভৎনা। ১৯৯৩ ও ১৯৯৭ সালে উইম্বলডন ফাইনালে স্টেফি গ্রাফ ও মার্টিনা হিঙ্গিসের কাছে হেরে যান নোভৎনা। তিনি চারবার উইম্বলডন ডাবলস খেতাব জেতেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে হেলেনা সুকোভার সঙ্গে জুটিতে, ১৯৯৫ সালে আরান্থা সাঞ্চেজ ভিকারিও'র সঙ্গে, ১৯৯৮ সালে হিঙ্গিসের সঙ্গে জুটিতে চ্যাম্পিয়ন হন নোভৎনা। নোভৎনা এক বিশেষ ধরনের স্টাইল ছিল। সেটা হল, তিনি সর্বদা হেডব্যান্ড পরে খেলতেন। এটা পরেই তিনি চারবার গ্র্যান্ডস্ল্যাম ডাবলস চ্যাম্পিয়ন হন। ১৯৬৮ সালের ২ অক্টোবর জন্ম ইয়ানা নোভৎনার। তিনি জিতেছেন ২৪টি সিঙ্গলস খেতাব। ৭৬টি ডাবলস খেতাব। সার্কিটে তিনি খেলেছেন ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। একদা চেকোশ্লোভাকিয়ার হয়ে ১৯৮৮ সালে নোভৎনা ফেড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন।

নাভ্রাতিলোভাকে ক্যান্সার যুদ্ধে জিতিয়ে, নিজে হারলেন, নোভাৎনার অন্য কাহিনি

সার্কিটে যখন নোভৎনা দাপটের সঙ্গে খেলতেন তাতে তাঁর আগ্রাসন মারাত্মকভাবে ফুটে উঠত। তবে চোকড শব্দটিকে ঘৃণা করলেও নিজেকে কখনও রোবট ভাবতেন না তিনি। বরং রক্ত মাংসের মানুষের মত তাঁর মধ্যেও সব অনুভূতিগুলো সজীব সেটা বলেই আনন্দ পেতেন তিনি। স্লাইসড ব্যাকহ্যান্ডে নোভাৎনার জুড়ি মেলা ভার ছিল। নোভাৎনার মৃত্যুতে মার্টিনা নাভ্রাতিলোভা জানিয়েছেন, 'আমি কথা বলতে পারব কিনা কে জানে, আমি কাঁদতে চাইনা ।' সার্কিটে খেলার সময় রাজনৈতিক মতাদর্শগত কারণে দু'জনের মধ্যে ভেদ থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্ব কমে গিয়েছিল। নাভ্রাতিলোভা -র যখন ব্রেস্ট ক্য়ান্সারে আক্রন্ত হয়েছিল তখন নোভাৎনা মানসিকভাবে লড়াই করার সাহায্য করেছিলেন। নাভ্রাতিলোভা যুদ্ধে জিতলেও, নোভাৎনা পারলেন না । সেই ক্যান্সারের কাছে হেরেই সরে গেলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+