ডেভিস কাপের জন্য ইসলামাবাদের নিরাপত্তায় সন্তুষ্ট আইটিএফ

সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ভারতীয় টেনিস দলের ডেভিস কাপ খেলতে যাওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত।

সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ভারতীয় টেনিস দলের ডেভিস কাপ খেলতে যাওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অস্থিরতার মধ্যে দল পাঠানো উচিত হবে কিনা, তা ঠিক করতেই পারছে না অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন বা এআইটিএ। এই পরিস্থিতিতে ইসলামাবাদে ডেভিস কাপের জন্য নির্ধারিত নিরাপত্তা নিয়ে আইটিএফের সন্তুষ্টি ভারতীয় টেনিস সংস্থার কাজ আরও কঠিন করে দিল।

আইটিএফের বক্তব্য

আইটিএফের বক্তব্য

১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের টাই খেলতে যাওয়ার কথা ভারতের। ইভেন্ট আয়োজনের জন্য ঠিক যতটা নিরাপত্তার প্রয়োজন, তার থেকেও বেশি ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস অ্যাসোসিয়েশন বা আইটিএফ। এরপরেও পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

এআইটিএ-র দাবি

এআইটিএ-র দাবি

ইসলামাবাদের পরিবর্তে কোনও নিরপেক্ষ স্থানে ভারত ও পাকিস্তানের ডেভিস কাপ টাই হোক, চায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এই অনুরোধ নিয়ে তারা আইটিএফ-কে দুই বার চিঠিও লেখে তারা।

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তানের বক্তব্য

নিরপেক্ষ দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হোক, চায় না ইসলামাবাদ। ইভেন্টের জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ বলে দাবি পাকিস্তান টেনিস ফেডারেশনের। ভারতীয় টেনিস দল ইসলামাবাদে এলে, তাদের নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না বলেও আশ্বাস দিয়েছে সে দেশের ফেডারেশন।

কেন্দ্রের বক্তব্য

কেন্দ্রের বক্তব্য

ভারতীয় টেনিস দল পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাবে কিনা, তা নিয়ে কেন্দ্রের কোনও বক্তব্য নেই বলেই জানিয়েছন দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া সূচির ক্ষেত্রেই কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু ডেভিস কাপের মতো টুর্নামেন্টের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেই বক্তব্য দাবি কিরেন রিজিজুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+