ভারত-পাকিস্তান ডেভিস কাপের টাই হবে কাজখস্তানে! বিস্তারিত জানতে পড়ুন
ভারত-পাকিস্তান ডেভিস কাপের টাই হবে কাজখস্তানে! বিস্তারিত জানতে পড়ুন
ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হতে চলেছে নিরপেক্ষ কাজাখস্তানে। এই ব্যাপারে এক প্রস্তাব দুই দেশের কাছেই পেশ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। ভারত রাজি থাকলেও পাকিস্তান এই ইস্যুতে বিরোধিতা করবে বলেই মনে করা হচ্ছে।

এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের অন্তর্গত ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হওয়ার কথা ছিল ইসলামাবাদে। কিন্তু এরই মধ্যে ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করলে দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র কূটনৈতিক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। উদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তানে গিয়ে ডেভিস কাপ খেলবে না বলে জানিয়ে দেয় ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। নিরপেক্ষ দেশে টাই আয়োজনের জন্য আইটিএফ-র কাছে অনুরোধও করে ভারত।
যদিও নিরপেক্ষ দেশে ডেভিস কাপ খেলতে যাবেন না বলে জানিয়ে দেন পাকিস্তান। ভারতীয় খেলোয়াড়দের জন্য পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেয় ইসলামাবাদ। বাধ্য হয়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। একাধিক আলাপ-আলোচনার পর নিরপেক্ষ দেশেই ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে আইটিএফ।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের টাই-র জন্য ইতিমধ্যেই দল ঘো।ণা করেছে ভারত। দলে রাখা হয়েছে ৪৬ বছরের লিয়েন্ডার পেজকে। বাদ পড়েছেন মহেশ ভূপতি। যদিও সেই দলের অন্যতম সদস্য রোহন বোপান্না কাঁধে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications